Durga Pujo

বংশপরম্পরায় বিভিন্ন বারোয়ারির দুর্গা প্রতিমাকে জরির কাজে সাজাচ্ছে এক মুসলিম পরিবার

ধর্ম, জাতির ভেদ এখানে যায় মুছে। বরং একাত্ম হয়ে একাধিক দুর্গা প্রতিমাকে জরির অনন্য সাজে বংশপরম্পরায় সাজিয়ে চলেছে এক মুসলিম পরিবার।

দুর্গাপুজো হিন্দুদের উৎসব। কিন্তু জাতি, ধর্মের যাবতীয় ভেদাভেদ যে এই পুজো মুছে দিতে পারে তা প্রমাণ হয় এক অনন্য উদাহরণে। একটি পুজো বলেই নয়, একের পর এক বারোয়ারি পুজো থেকে প্রতিবছর দুর্গার সাজ বানানোর বরাত পায় এই পরিবার।

একটা শহর বলেই নয়, একটা রাজ্য বলেই নয়, বিভিন্ন শহর তো বটেই এমনকি আশপাশের রাজ্যে হওয়া দুর্গাপুজোর কমিটি থেকে তাদের কাছে আসে দুর্গাকে জরির সাজে সাজিয়ে তোলার বরাত। মৃণ্ময়ী মূর্তিকে অপরূপ করে তুলতে এই আলি পরিবারের জুড়ি নেই।

ওড়িশার কটকের বাঁকা বাজারের বাসিন্দা আসলম আলি। দুর্গাপুজোর আগে তাঁর এবং তাঁর পরিবারের রাতের ঘুম উড়ে যায়। রাতদিন এক করে চলে জরির কাজ।

তাঁদের পরিবারের কাজ আবার গড়পড়তা হয়না। তাতে থাকে অনন্য ছোঁয়া। নিখুঁত, দক্ষ কারুকার্য ও নতুনত্বের ছোঁয়া তাঁদের জরির মুকুট থেকে জরির সাজসজ্জা সব কিছুকেই অন্য মাত্রা দেয়। যা মুগ্ধ করে সকলকে। তাই বিভিন্ন বারোয়ারি থেকে চাপও থাকে যথেষ্ট।

কটক, ভুবনেশ্বর, রাউরকেলার মত জায়গাগুলি থেকে তো একের পর এক অর্ডার থাকেই। এমনকি হায়দরাবাদ থেকেও দুর্গার সাজের অর্ডার আসে আলি পরিবারের কাছে। যা তারা বংশপরম্পরায় তৈরি করে আসছে।

মৃণ্ময়ী মূর্তির গয়না, সাজসজ্জা তৈরি করাই তাদের পরিবারের বিশেষত্ব। আলি পরিবার তাদের কাজের জন্য এক সময় ব্রিটিশদের থেকেও সম্মানিত হয়েছে।

আর বর্তমানে তাদের পরিবারের এই জরির কাজের অপরূপত্ব মুগ্ধ করে স্বনামধন্য ব্যক্তিদের। তাঁদের কাছ থেকে বাহবা পেয়ে আরও উৎসাহ ও আনন্দের সঙ্গে কাজ করে চলে আলি পরিবার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026