আজ বিজয়া দশমী

পুজো, পুজো, পুজো! পুজো শেষ! আবার সেই একটা বছরের অপেক্ষা। এত আয়োজন, এত পরিশ্রম, এত শিল্প ভাবনা, এত কর্মকাণ্ড। সব কিছু এই ৪টি দিনকে ঘিরে। সেই ৪টি দিন আসছে আসছেটাই ভাল। এসে গেলে কখন যে দিনগুলো মুহুর্তে শেষ হয়ে যায় বোঝাই যায়না। আজ বিজয়া দশমী। শেষ লগ্নে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সকাল থেকেই পুজোর অন্তিম নিয়ম মেনে বিভিন্ন মণ্ডপে শুরু হয় দশমী পুজো। আর পুজো শেষে বিজয়া দশমীর অন্যতম আকর্ষণ সিঁদুর খেলায় মেতে ওঠেন বঙ্গ নারী। মাকে সিঁদুর পরিয়ে বরণ করে মিষ্টি মুখের পর চলে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেওয়া। এ খেলা চিরন্তন। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি, পরম্পরার সবটুকু নিয়ে এই খেলা বেঁচে থাকে স্বমহিমায়। সারাটা বছর যে মহিলার মাথায় সিঁদুরের চিহ্ন খুঁজে পেতে দূরবীন লাগে, তিনিও এদিন সব বাধা মুছে রেঙে ওঠেন সিঁদুরের লালিমায়। আর সেখানেই দুর্গাপুজো বেঁচে থাকে সব প্রজন্মে, বছরের পর বছর। আধুনিকতা দুর্গাপুজোর খুশিকে কেড়ে নিতে পারেনা। অমলিন করতে পারেনি। উৎসবের চেনা আনন্দকে বেরঙিন করতে পারেনা। এ পুজো প্রকৃত অর্থেই প্রাণের পুজো। বেঁচে থাকার পুজো। তাই বোধহয় বছরভর নানা রূপে আনন্দ ধরা দিলেও পুজোর আনন্দকে কিছুর সঙ্গে তুলনা করা যায়না। ভাগ করে নেওয়া যায়না। তাই আজও বিজয়ার দিন চোখ ভারী হয়। বুকের মধ্যে নিংড়ে ওঠে যন্ত্রণা। মনে মনে সব বয়স মায়ের দিকে চেয়ে করজোরে শেষ বারের মত বলে ওঠে, আবার এসো মা। আসছে বছর আবার হবে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026