Durga Pujo

বিজয়ার দিনই রইল সামনের বছরের পুজোর দিনক্ষণ

বাঙালি বিজয়াদশমীর দিন থেকেই সামনের বছরের দুর্গাপুজোর অপেক্ষা শুরু করে দেয়। বিজয়ার দিনই তাই সকলের জন্য রইল সামনের বছরের পুজোর দিনক্ষণ।

পুজো আসছে এই আনন্দটা যতটা দীর্ঘস্থায়ী, পুজো এসে গেলে সেই আনন্দ ততটাই ক্ষণস্থায়ী। কেমন যেন চোখের পলকে শেষ হয়ে যায় পুজোর ৫টা দিন। প্রতিবছরই মনে হয় পুজোর জন্য সারা বছর ভেবে রাখা সব পরিকল্পনা তো সম্পূর্ণ হল না। তার আগেই তো বিজয়াদশমী এসে পড়ল!

বাঙালি জীবনে পুজো এমনই। বাঙালি বিজয়াদশমীর দিন থেকেই গোনা শুরু করে দেয় সামনের বছর পুজো কবে। সেই খোঁজখবরই দেওয়ার চেষ্টা করা হল।

আগামী বছর অর্থাৎ ২০২২ সালে দুর্গাপুজো কিন্তু অনেক আগে। সেপ্টেম্বরের শেষ দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর থাকছে পঞ্চমী। অক্টোবর শুরুই হবে পুজোর শুরু দিয়ে।

১ অক্টোবর ষষ্ঠী। ষষ্ঠী মানেই তো পুজো শুরু হয়ে গেল। মায়ের বোধন, অধিবাস। ১ অক্টোবর সামনের বছর শনিবার পড়েছে। রবিবার ২ অক্টোবর মহাসপ্তমী। পুজো পুরোদমে শুরু।

কলাবউ স্নান দিয়ে সকাল শুরু। তারপর সপ্তমী পুজো, আরতি। ওইদিন আবার গান্ধী জয়ন্তীও। তবে ছুটি মাটি সারা ভারতের। কারণ ওদিন রবিবার।

মহাষ্টমী পড়েছে ৩ অক্টোবর। সোমবার সকাল থেকেই শুরু হবে পুষ্পাঞ্জলি দেওয়া। তারপর থাকছে সন্ধিপুজো। মহানবমী পড়েছে মঙ্গলবার ৪ অক্টোবর। আর পুজো সামনের বছর শেষ বুধবার ৫ অক্টোবর। ওইদিন বিজয়াদশমী।

সামনের বছর মহালয়া পড়েছে ২৫ সেপ্টেম্বর। সেটাও আবার পড়েছে রবিবার। সামনের বছর পুজো এগিয়ে এসেছে এবারের থেকে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026