Durga Pujo

ষষ্ঠীর অচেনা সন্ধে দেখল কলকাতা

দুর্গাপুজোর ষষ্ঠীর দিনের সন্ধে সম্বন্ধে কলকাতাবাসীকে নতুন করে বলার কিছু নেই। তাই ফারাকটাও তাঁদের চোখে পরিস্কার। এদিন এক অচেনা ষষ্ঠীর সন্ধে দেখল কলকাতা।

শহরে এখন পুজো মানে কার্যত দ্বিতীয়া থেকেই রাস্তায় মানুষের ঢল। অনেক পুজোর উদ্বোধনও তখনও হয়না। কিন্তু তার আগেই শুরু হয়ে যায় মানুষের ভিড়। তারপর তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী পার করে মহাষষ্ঠীর বিকেল নামলেই রাস্তায় তিল ধারণের জায়গা থাকেনা।

অনেকের অবশ্য মহাষষ্ঠী আসতে আসতেই অর্ধেক কলকাতার ঠাকুর দেখা সম্পূর্ণ হয়ে যায়। কিন্তু সেই ছবি এ বছর অমিল। তাই অনেকেরই প্রশ্ন এ কোন মহাষষ্ঠীর সন্ধে? এমনটা তো জীবনে দেখেননি তাঁরা।

করোনার কারণে এবার দুর্গাপুজো অনেকটাই নিয়ম সর্বস্ব। প্যান্ডেল বা আলো যে একদম নেই এমনটা নয়। অনেক বড় পুজো ছোট হয়ে গেলেও তা এতটাও ছোট হয়নি যে ভিড় জমবে না।

অনেক জায়গায় থিমও উধাও হয়ে যায়নি। তবে অধিকাংশ ক্ষেত্রেই থিমে জায়গা পেয়েছে করোনা। করোনা মহামারি, করোনা যোদ্ধা, পরিযায়ী শ্রমিক, সেবামূলক কাজ, এমনই বিভিন্ন বিষয় এবার পুজোর অন্যতম আকর্ষণ।

এবার কিন্তু মহাষষ্ঠীর সন্ধেয় শহর কলকাতা কার্যত ফাঁকা। প্যান্ডেল আছে। আলোও জ্বলেছে। মাইকও বাজছে। কিন্তু ওটুকুই। মানুষের দেখা নেই। যা বাস্তবে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত কমাতে আবশ্যিক ছিল।

কিন্তু এই ছবিটা মানুষকে কষ্ট দিচ্ছে। এত বছর ধরে যে মহাষষ্ঠীর সন্ধের সঙ্গে শহরবাসী পরিচিত, সেই ছবিটাই কোথায় যেন উধাও হয়ে গেছে। যা হয়তো পুজোর বাকি দিনগুলোর ছবিও পরিস্কার করে দিল। বরং এবার বাড়িতে থেকে টিভির পর্দায় চোখ রাখাটাতে বেশি স্বচ্ছন্দ বোধ করছেন সকলে। যা বিশেষজ্ঞরাও চাইছিলেন।

হাইকোর্টের নির্দেশের আগে অবশ্য অনেকেই করোনাকে তোয়াক্কা না করেই পুজোর কটাদিন শহরে ঘোরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু হাইকোর্ট প্যান্ডেলে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করার পর তাঁরাও কিছুটা পিছু হটেছেন।

তারওপর বৃষ্টির পূর্বাভাস আরও মাটি করেছে উৎসাহে। যা হয়তো কোথাও গিয়ে পুজোকে কেন্দ্র করে করোনা সংক্রমণের সম্ভাবনায় দাঁড়ি টানতে পেরেছে। বিশেষজ্ঞদের মতে এতে আখেরে মানুষের উপকারই হয়েছে।

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026