আজ মহানবমী

পুজো পৌঁছে গেল প্রায় শেষলগ্নে। আজ মহানবমী। আর একটা দিনের অপেক্ষা। তারপর ফের একটা বছরের অপেক্ষা। মায়ের অপেক্ষায় দিন গোনা। এদিন সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপ থেকে বাড়ির পুজো সর্বত্র শুরু হয় নবমীর পুজো। নবমী পুজোর মূল আকর্ষণ তার কুমারী পুজো ও হোম। নবমীর এই পুজো শেষ মানেই যেন কোথায় একটা বিষাদের সুর বেঁধে দেওয়া। তবে এখনও পুজো বাকি। আর তাই বাকি সময়টুকু চেটেপুটে উপভোগ করে নিতে তৈরি গোটা শহর। এদিন অনেকেই সকাল থেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন। অনেকে আবার বিকেলে বার হওয়ার জন্য সকাল থেকেই তোড়জোড় সেরে রাখেন। কারণ নবমী নিশি একাধারে যেমন ভীষণ আনন্দের, তেমনই কোথাও যেন বুকের মধ্যে দুমড়ে ওঠে একটা কষ্ট। দৈনন্দিন জীবনে ফেরত যাওয়ার কষ্ট। আনন্দের আলো নেভার অপেক্ষার কষ্ট। এক বছরের দীর্ঘ অপেক্ষা শুরুর কষ্ট। আর তাই হয়তো এদিনের আনন্দটাও নিংড়ে নেওয়ার আনন্দ। পুজোর শেষ লগ্নে খুশিটা শুষে নেওয়ার চেষ্টা। নবমীর একটা বড় অংশ জুড়ে রয়েছে খাওয়া দাওয়া। কব্জি ডুবিয়ে পছন্দের পদে রসনা তৃপ্তি। বারোয়ারিগুলো অনেক জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। আবার বাড়িতে বাড়িতে নবমীকে কেন্দ্র করে খাওয়া দাওয়া, নিমন্ত্রণ বাড়তি পাওনা। সব মিলিয়ে নবমী মানেই বোধহয় অবশ্যম্ভাবী বিষাদকে ভুলে থেকে সময়টাকে সবটুকু দিয়ে উপভোগ করার দিন।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026