Kolkata

আজ মহানবমী, সকাল থেকেই পথে মানুষের ঢল

মহাষ্টমীর রাতটা পার করলেই মনটা কেমন যেন করে। একটা দিন আর হাতে। রাত পোহালেই বিদায়ের ঘণ্টা। মা ফিরবেন কৈলাসে। আবার একটা বছরের অপেক্ষা। সেটাই তো নিয়ম। তাই মনকে বুঝিয়ে বাঙালি মেতে ওঠে। মহানবমীর হুল্লোড়টা সকাল থেকেই চেটেপুটে উপভোগ করে নেয়। সকাল থেকেই শুরু হয় নবমী পুজো। তারপর হোম, কুমারী পুজো। অষ্টমীর মত না হলেও অনেক প্যান্ডেলেই এদিন সকাল থেকে পাড়া প্রতিবেশিদের ভিড় নজর কেড়েছে। কেউ পুজো দিয়েছেন। কেউ হোমের সময় সামনে দাঁড়িয়ে থেকেছেন।

অনেকে আবার সকাল থেকেই বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। সকালটা ঠাকুর দেখে পরিবার নিয়ে বেলায় বেলায় ফিরে যান বাড়িতে। সন্ধের ভিড়টা সহ্য করতে হয়না। আবার অনেকে সকাল থেকেই বিশ্রামে। সন্ধের জন্য যাবতীয় এনার্জি জমিয়ে রাখা। তারপর সূর্য্যি পাটে গেলেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়া। সন্ধেয় প্যান্ডেলে প্যান্ডেলে বাড়তি পাওনা আলোর খেলা। আলোয় ভেসে যাওয়া চারপাশে তখন হাজারো মানুষের এক মিলনোৎসব। নবমী নিশি যতই ঘনিয়ে আসে আনন্দের পারদ যেন চড়তে থাকে। চুটিয়ে আনন্দ করে নেওয়ার জন্য মনটা যেন একটু বেশিই তাড়াহুড়ো শুরু করে দেয়। হবে নাই বা কেন! রাত পার করেই যে দশমীর বিষাদ। আবার একটা বছরের অপেক্ষা।

বিষাদের কথা অবশ্য নবমীর সকালে না বলাই ভাল। সময় এখনও অনেকটা বাকি। অনেক আনন্দ করা বাকি। খাওয়াদাওয়া বাকি। কারণ নবমী মানেই কিন্তু বহু পরিবারে মাংসের পদ। সে চিকেন হতে পারে, অথবা মাটন। সকাল থেকেই শহরের বিভিন্ন পাঁঠার মাংসের দোকানে লম্বা লাইন নজর কেড়েছে। নতুন কিছু নয়। প্রতি বছরই নবমীর দিন এই ছবি ধরা পড়ে।

অনেক বারোয়ারিতেও এদিন খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকে। অনেক আবাসনের পুজোতেও তাই। এই একসঙ্গে খাওয়া দাওয়া, সে পরিবারের সঙ্গেই হোক বা আত্মীয় পরিজনের সঙ্গে বা পড়শিদের সঙ্গে। এই আনন্দটা পাথেয় হয়ে থাকে সারাটা বছর। এটাই তো উৎসবের সবচেয়ে বড় পাওনা। ঠাকুর দেখা, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা, আলো দেখার সঙ্গে সঙ্গে এটা একটা মিলনোৎসব। আর সেটাই সবচেয়ে বড় পাওনা বাঙালির দুর্গাপুজোয়।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026