Kolkata

আজ মহাষষ্ঠী

তিথিগত দিক থেকে গত রবিবারই পড়ে গেছে মহাষষ্ঠী। সোমবার সকাল সাড়ে ৮টার মধ্যেই শেষে ষষ্ঠী তিথি। কিন্তু আমজনতার কাছে আজই মহাষষ্ঠী। অনেক প্যান্ডেলে রবিবার রাতেই হয়েছে অধিবাস। আবার এদিনও সকালে অনেক জায়গায় পুজো শুরু হয়। সনাতনি রীতি মেনে শাস্ত্রমতে মহাষষ্ঠী থেকই শুরু দেবীর আরাধনা। ফলে শহর কলকাতায় যতই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল নামুকনা কেন, পুজো শুরু হল এদিন থেকেই।

তৃতীয়া, চতুর্থী বা পঞ্চমী দেখে মনে হয়েছে সপ্তমী, অষ্টমী, নবমী! এমনই মানুষের ঢল নেমেছিল কলকাতার রাস্তায়। মহাষষ্ঠীর কাকভোরেও অনেক বারোয়ারির প্যান্ডেলে হাজার মানুষের ঢল নজর কেড়েছে। মাঝে ২ দিনের বৃষ্টি অনেক মানুষের ঠাকুর দেখতে বার হওয়ায় কাঁটা হয়েছে। কিন্তু রবিবার থেকেই মেঘ কেটে গেছে। ঝলমলে আকাশে সোনা রোদ। ফলে দিনভরই চলেছে ঠাকুর দর্শন। প্যান্ডেলে প্যান্ডেলে পঞ্চমীতেই রাতে এমন ভিড় হয়েছে যে মনে হয়েছে এ রাত যেন অষ্টমী বা নবমীর রাত।

বছরের এই কটা দিন তো বারবার আসে না। আবার সেই এক বছর পর। ফলে এই কটা দিন চুটিয়ে আনন্দ করার দিন। এবার প্রথম থেকই সতর্ক পুলিশ। ফলে মহালয়া পার করতেই বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের কড়াকড়ি বেড়েছে। একটু যানজট থাকলেও রাস্তা ভয়ংকর জ্যামের হাত থেকে রেহাই পেয়েছে।

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026