Kolkata

বৃষ্টিকে পরোয়া না করেই সন্ধে নামতে প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল

সকাল থেকে দুপুর। চতুর্থীতে যে ভিড়টা শহরে থাকার কথা তা ছিলনা। কারণ অবশ্যই বৃষ্টি। বৃষ্টি হয়েছে সারা দুপুর। বিকেলের দিকে সামান্য ধরলেও মেঘের পুরু চাদরে ঢাকা চারপাশ। ফলে বৃষ্টি পিছু ছাড়ার লক্ষণ নেই। কিন্তু তা প্যান্ডেলে ঘোরা থেকে বাঙালিকে বিরত করতে পারেনি। সকালে বা দুপুরে প্যান্ডেল প্যান্ডেলে ঘোরার তেমন ভিড় না থাকলেও বিকেলের পর কিন্তু বিভিন্ন প্যান্ডেলে মানুষের ঢল নামতে শুরু করে। হাতে ছাতা নিয়েই প্যান্ডেলে প্যান্ডেলে প্রতিমা দর্শনে দেখা মেলে সব বয়সের মানুষের। তাঁদের একটাই যুক্তি, পুজোর দিনগুলো তো আর ফিরে আসবে না। সেই আবার পরের বছরের অপেক্ষা। তাই হোক বৃষ্টি। তবু পরোয়া নেই। হাতে ছাতা আছে, বর্ষাতি আছে, ওতেই কাজ চলে যাবে।

শহরের তথাকথিত বড় পুজোগুলোর উদ্বোধন হয়ে গিয়েছে। ফলে এখন আর সেসব প্যান্ডেলে ঢোকায় বাধা নেই। সেখানে এখন চলছে চুটিয়ে ঠাকুর দর্শন। ফলে ভিড়ও খুব। চতুর্থীতেই ভিড় সামলাতে জেরবার হতে হচ্ছে উদ্যোক্তাদের।

News Desk

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026