World

আখরোটে ভরে মাদক পাচারের চেষ্টা, বিমানবন্দরে ধৃত মহিলা

মাদক পাচারের জন্য অভিনব সব কৌশল মাথা খাটিয়ে বার করে মাদক পাচারকারীরা। যাতে বিমানবন্দরে ধরা না পড়তে হয়। কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রেই শেষ রক্ষা হয় না। যেমন হল দুবাই বিমানবন্দরে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি নিষিদ্ধ মাদক সহ ধরা পড়ল এক মহিলা। সুসজ্জিতা ওই মহিলা ব্যাগে করে আখরোট নিয়ে যাচ্ছিল। দেখে সন্দেহজনক কিছু বোঝার উপায় নেই।

অনেকেই আখরোট খেতেও পছন্দ করেন। তা নিয়ে যাওয়ায় দোষ নেই। কিন্তু বিমানবন্দরে কর্তব্যরত আধিকারিকদের সন্দেহ হয়। তাঁরা সেই আখরোট পরীক্ষা করতে চান। বাধ্য হয়ে আখরোট পরীক্ষা করতে দিতেই হয় ওই মহিলাকে। আর আখরোটের শক্ত খোলা ভাঙতেই দেখা যায় ভিতরে আখরোটের বদলে পোরা আছে নিষিদ্ধ মাদক। গ্রেফতার করা হয় ওই মহিলাকে।

দুবাই বিমানবন্দরের আধিকারিকরা জানাচ্ছেন, মাদক পাচারকারীরা অভিনব সব কৌশল নিচ্ছে আজকাল। কদিন আগে এই বিমানবন্দরেই এক ব্যক্তিকে পাকড়াও করা হয়। সে তার মোবাইলের ব্যাটারির মধ্যে করে মাদক নিয়ে যাচ্ছিল। অনেকে বাচ্চাদের খেলনার মধ্যে করে মাদক নিয়ে যায়। এমনকি কলা বা চকোলেটের মধ্যে করেও নিষিদ্ধ মাদক পাচার চলে। নানা সময়ে এভাবে মাদক পাচার করতে গিয়ে দুবাই বিমানবন্দরে ধরাও পড়েছে অনেকে। এমনকি অনেকে পেটের মধ্যে করে মাদক নিয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026