World

বিমানবন্দরে ইন্সপেক্টরের অসামান্য কীর্তি, পৃথিবীর আলো দেখল সদ্যোজাত

বিমানবন্দরে প্রবল ব্যস্ততা। কেউ বার হচ্ছেন। কেউ বা বিমান ধরতে ছুটছেন। এই অবস্থায় দুবাই বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে এক মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয়। ওই ভারতীয় মহিলা যন্ত্রণায় কাতরাতে থাকেন। তাঁর অবস্থা দেখে কিছুটা হতচকিত হয়ে পড়েন অন্য যাত্রীরা। কিন্তু ওই অবস্থায় তাঁদের করণীয় কী সেটাই ঠাওর করতে পারছিলেন না সহযাত্রীরা।

টার্মিনালের এক জায়গায় ভিড় জমতে দেখে সেখানে দ্রুত হাজির হন বিমানবন্দরের হানান হুসেন মহম্মদ। তিনি নিজে মহিলা। হয়ত সেই ভরসাতেই তিনি ওই ভারতীয় মহিলাকে কোনওক্রমে ধরে বিমানবন্দরের নিরীক্ষণ ঘরে নিয়ে যান।

সেখানেই প্রসব যন্ত্রণা ওঠা ওই মহিলা তাঁর সন্তানের জন্ম দেন। তাঁকে সন্তানের জন্ম দিতে সাহায্য করেন ওই ইন্সপেক্টর। এদিকে সন্তান ভূমিষ্ঠ তো হল। কিন্তু সে নিঃশ্বাস নিচ্ছে না কেন? এখানেও ত্রাতার ভূমিকা পালন করলেন ওই ইন্সপেক্টর। তিনিই সদ্যোজাতকে সিপিআর দেওয়া শুরু করেন। অবশেষে তাঁর সিপিআর কাজে দেয়। শিশুটির শ্বাস-প্রশ্বাস শুরু হয়। তারপরই মা ও সদ্যোজাতকে হাসপাতালে পাঠানো হয়।

এমন এক অসামান্য মানবিক কাজের জন্য হানান হুসেন মহম্মদকে দুবাই বিমানবন্দরের দায়িত্বে থাকা পুলিশের প্রধান আলি আতিক বিন লাহেজ সম্মানিত করেন। একাধারে তাঁর মানবিক দিককে কুর্নিশ জানানো হয়। পাশাপাশি তারিফ করা হয় মা ও সন্তানকে বাঁচাতে তাঁর পেশাদার মানসিকতাকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026