প্রতীকী ছবি
দুবাইয়ের রাস্তায় মৃত্যু হল ভারতীয় মহিলার। স্বামীর সঙ্গে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়। তাঁদের গাড়ি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা মারে। প্রবল গতিতে থাকা গাড়িটি কার্যত দলা পাকিয়ে যায়। তার মধ্যে থেকে স্বামী-স্ত্রীকে বার করতে হিমসিম খেতে হয় পুলিশকে।
ঘটনাটি ঘটেছে দুবাইয়ের রাজপথে। ভার্গিস কোশি ও তাঁর স্ত্রী রীজা ভার্গিস গাড়িতে যাচ্ছিলেন। গাড়ি চালাচ্ছিলেন ভার্গিস কোশি। পুলিশের প্রাথমিক অনুমান কোনওভাবে তিনি গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারান। সজোরে গাড়ি গিয়ে ধাক্কা মারে রাস্তায় চলা একটি ট্রাকে। ভয়ংকর এই দুর্ঘটনায় ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। দ্রুত হাজির হয় পুলিশ।
হাইড্রলিকস দিয়ে দলা পাকানো গাড়ি থেকে স্বামী-স্ত্রীকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রীজা ভার্গিসের। তাঁর স্বামী দুবাইয়ের রশিদ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…