World

মেট্রো স্টেশনে স্কুলছাত্রীর দেহে অশালীন স্পর্শ, শাস্তির মুখে যুবক

মেট্রো স্টেশনের মধ্যে তাকে খারাপভাবে স্পর্শ করে অবলীলায় হেঁটে চলে যায় ওই ব্যক্তি। তখন তার এমন অবস্থা যে ভয়ে চেঁচাতেও পারেনি। কিন্তু তার সঙ্গে অভব্যতা করে ওই ব্যক্তি। এমনই জানিয়েছে ১৪ বছরের এক স্কুলছাত্রী। ওই কিশোরীর অভিযোগক্রমে দুবাই পুলিশ গ্রেফতার করে ভারত থেকে নির্মাণ কর্মীর কাজ নিয়ে যাওয়া ৩২ বছরের এক যুবককে। যদিও আদালতে সে বারবার দাবি করেছে এমন কিছুই সে ইচ্ছে করে করেনি। অসাবধানতা বশত ওই কিশোরীর গায়ে হাত লেগে গেছে। কিন্তু মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ দেখেছে ওই যুবক মেয়েটির খুব কাছে এসে তার গায়ে হাত দেয়।

দুবাইয়ের একটি আদালত কিশোরীর সঙ্গে এমন অভব্য আচরণের জন্য ওই যুবককে দোষী সাব্যস্ত করে ২ হাজার দিরহাম জরিমানা করেছে। সেইসঙ্গে আগামী ১৩ ফেব্রুয়ারি তার শাস্তি ঘোষণা করবে আদালত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026