World

মরুভূমিতে হারিয়ে যাওয়া মহিলাকে উদ্ধার করল অ্যাপ ক্যাব সংস্থার উট

অ্যাপ ক্যাব সম্বন্ধে এখন অনেকেই যথেষ্ট ওয়াকিবহাল। অ্যাপে ক্যাব বুক করলে গাড়ি আসে, আসে মোটরসাইকেলও। কিন্তু কোথাও কোথাও উটও আসে। এই ঘটনা হইচই ফেলে দিয়েছে বিশ্বজুড়ে।

মরুভূমির মাঝখানে হারিয়ে গিয়েছিলেন ২ মহিলা। চারধারে ধুধু প্রান্তর। তার মাঝে ২ মহিলা পথ হারিয়েছেন। ফলে তাঁরা আতান্তরে পড়ে যান। চারিদিকে কেউ কোথাও নেই যে জিজ্ঞাসা করবেন। অগত্যা একজন তাঁর মোবাইল ফোনটি বার করেন।

তারপর উবার নামে অ্যাপ ক্যাব সংস্থার অ্যাপটি খোলেন। এই বিপদ থেকে রক্ষা পেতে তাঁরা গাড়ি নয় অ্যাপের মাধ্যমে উট বুক করেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে এক ব্যক্তি একটি উট নিয়ে হাজির হন।

২ মহিলা তো দেখে অবাক। তাঁরা কিছুটা কৌতূহলেই উট বুক করেছিলেন। গাড়ি বুক করার অ্যাপে যে উটও বুক করা যাবে তা ভাবতে পারেননি।

ওই উট নিয়ে যিনি হাজির হন তিনি ওই মহিলাদের জানান, মরুভূমিতে যাঁরা হারিয়ে যান তাঁদের উদ্ধার করতে তিনি চলে আসেন। তবে তার জন্য তাঁকে অ্যাপ মারফত বুক করতে হয়।

এভাবে মরুভূমির মাঝে হারিয়ে যাওয়ার পর উটের পিঠে যে ফের সুরক্ষিত জায়গায় ফিরে যাওয়া যাবে তা ভাবতেও পারেননি ওই ২ মহিলা। তাঁরা তো বেজায় খুশি এভাবে অ্যাপ ক্যাব সংস্থার সাহায্যে উট রাইড বুক করে।

ঘটনাটি ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে। পুরো ঘটনার ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে দুবাইতে। দুবাই হাত্তা রোডের ওপর আল বাদায়ের নামে জায়গায় ওই ২ মহিলা এভাবে মরুভূমির মাঝে হারিয়ে যান বলে দাবি করেছেন তাঁরা।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026