প্রতীকী ছবি
এক ভারতীয় শ্রমিককে খুনের অভিযোগ উঠল আর এক ভারতীয় শ্রমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দুবাইয়ের এক শ্রমিক শিবিরে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ আগে কে রান্নাঘরে ঢুকে রাঁধবে সেই নিয়ে বচসার সূত্রপাত। প্রথমে হাতাহাতি শুরু হয়। অভিযোগ, এরপর এক শ্রমিক ছুরি দিয়ে অপরজনকে আক্রমণ করে বসে। তাতে আরও রেগে আক্রান্ত শ্রমিক ছুরি অন্যের হাত থেকে কেড়ে নিয়ে পাল্টা তাকেই কোপাতে থাকে।
বারবার ছুরির কোপে রক্তাক্ত শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এরপর পালানোর সময়ে অন্যান্য শ্রমিকরা অভিযুক্তকে পাকড়াও করে পুলিশে খবর দেয়। পুলিশ অভিযুক্ত ২৩ বছরের শ্রমিককে গ্রেফতার করে। তাদের সঙ্গে থাকা শ্রমিকরা দাবি করেছেন, এই ২ ভারতীয় শ্রমিকের মধ্যে ব্যক্তিগত ঝামেলা ছিল। গত ২ মাস তারা পরস্পরের সঙ্গে কথা বলাও বন্ধ রেখেছিল।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…