SciTech

মানুষহীন কফির দোকানে কফি দেবে একরকম দেখতে সুন্দরী মডেলরা

এ দোকানে কোনও দোকানি থাকবেন না। থাকবেন না একজনও কর্মচারি। গ্রাহকদের দেওয়া অর্ডার মত কফি টেবিলে পৌঁছে দেবে একরকম দেখতে সুন্দরী মডেলরা।

এমন দোকান না কেউ দেখেছেন। না এমন দোকানের কথা কেউ শুনেছেন। এমন দোকান এই বিশ্বে নেই। তেমনই এক দোকান এবার পাওয়া যাবে। আপাতত ১টিই তৈরি হচ্ছে। তবে আগামী দিনে কফি শপের চেহারা কেমন হতে চলেছে তার একটা ট্রেন্ড বা প্রবণতা তৈরি করে দেবে এই অভিনব কফির দোকান।

দোকানে কফি পাওয়া যাবে। পাওয়া যাবে আইসক্রিমও। গ্রাহকরা এসে দোকানে বসে কফি পান করতে বা আইসক্রিম খেতেই পারেন। তাঁদের অর্ডার করা কফি তাঁদের টেবিলে পৌঁছে দিয়ে যাবে সুন্দরী মডেলরা।

একাধিক সুন্দরী তৈরি থাকবে গ্রাহকদের অর্ডারমত কফি টেবিলে পৌঁছে দিতে। তবে এই একাধিক মডেলই কিন্তু একরকম দেখতে। তাদের দেখতেও এক, পোশাকও এক। দেখে মনে হতে পারে যমজ। কিন্তু এরা কেউই রক্তমাংসের মানুষ নয়।

দুবাইতে ২০২৩ সালে এমনই একটি মানববিহীন কফি শপের উদ্বোধন হতে চলেছে। যা বিশ্বে প্রথম। যে দোকানে না কোনও ক্যাশিয়ার থাকবেন, না কোনও কর্মচারি। সবটাই রোবটদের হাতে।

গ্রাহকদের সার্ভ করার জন্য তৈরি করা হয়েছে সুপারমডেল ডায়ানা গাবদুলিনা-র মত দেখতে একাধিক সুন্দরী রোবট। দোকানে সবই মেশিনে হবে। গ্রাহকদের টাকাও মেশিনেই দিতে হবে।

একটা দোকান চলবে। কিন্তু কোনও মানুষ সেখানে থাকবে না। দোকানটি ২৪ ঘণ্টাই খোলা থাকবে বলে স্থির হয়েছে। নাম দেওয়া হয়েছে ডোনা সাইবার কাফে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026