ফাইল : দুবাই বিমানবন্দর
দুবাই : আগের সারারাত কেটেছে মানসিক চাপে। আদৌ তাঁর টিকিট নিশ্চিত হবে তো? তিনি ওই বিশেষ বিমানেই ঘরে ফিরতে পারবেন তো? সেই চাপ মাথা থেকে নামে ভোরে। জানতে পারেন বিকেলের বিশেষ বিমানেই তিনি ফিরছেন বাড়িতে। তখনই সময় নষ্ট না করে বিমানবন্দরের উদ্দেশে পাড়ি দেন তিনি। দীর্ঘ পথ। দেরি করলে চলবে না। আবুধাবি থেকে দুবাই কম রাস্তা নয়। ভোর ভোর বার হওয়ায় দুবাই বিমানবন্দরে পৌঁছেও যান তিনি। সেখানে তিনি চেকইন করে যান। তাঁর ব়্যাপিড টেস্ট হয়। তাতেও উতরে যান। তারপর পৌঁছে যান বোর্ডিং গেটের সামনে।
আবুধাবিতে একটি দোকানে কাজ করেন ৫৩ বছরের পি শাহজাহান। দুবাইয়ের কেরালা মুসলিম কালচারাল সেন্টার-এর তরফে একটি এমিরেটস জাম্বো বিমানের ব্যবস্থা করা হয়েছিল ভারতে কর্মরতদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য। কেরালার তিরুবনন্তপুরমে ফেরার কথা ছিল শাহজাহানের। তাঁর বাড়িতে। তিনি বোর্ডিং গেটের সামনে অপেক্ষা করতে থাকেন। আর সেখানেই যে কখন তাঁর চোখ লেগে গেছে তিনি জানতেও পারেননি।
ঘুম যখন ভাঙে তখন অনেক দেরি হয়ে গেছে। তাঁর বিমান তাঁকে ফেলেই উড়ে গেছে ভারতের দিকে। শাহজাহান দ্রুত সব কিছু কেরালা মুসলিম কালচারাল সেন্টার-কে জানান। তারা জানিয়ে দেয় কিছু আর করার নেই। বিমান অনেকক্ষণ উড়ে গেছে। ওড়ার আগে তাঁর খোঁজও করা হয়। কিন্তু তিনি কোনও সাড়া দেননি। করোনা পরিস্থিতিতে বাড়ি ফেরার এই সুযোগ হাতছাড়া হয়ে মাথায় কার্যত বাজ ভেঙে পড়ে শাহজাহানের। তবে তাঁকে অন্য বিমানে ফেরানোর চেষ্টা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…