Entertainment

বেহুঁশ হয়ে বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন, স্বীকার করলেন অভিনেত্রী

মদ্যপান করলে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননা। একবার মদ্যপান করে এক পুরুষ বন্ধুর সঙ্গে তিনি কি করেছিলেন তা এতদিন পর স্বীকার করে নিলেন জনপ্রিয় অভিনেত্রী।

তার কিছুদিন আগেই তাঁর ডিভোর্স হয়ে গিয়েছিল। মানসিক দিক থেকেও বিপর্যস্ত ছিলেন তিনি। যদিও তিনি তখন সুন্দরী অভিনেত্রী হিসাবে রীতিমত জনপ্রিয়।

একদিন তিনি অনেকটা মদ্যপান করে ফেলেছিলেন। অভিনেত্রী স্বীকার করে নেন যে মদ্যপান করলে তিনি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেননা। সেদিনও তাই হয়েছিল।

বিখ্যাত হলিউড অভিনেতা জর্জ ক্লুনির সবচেয়ে কাছের বন্ধু ছিলেন ওয়ালডো স্যাঞ্চেজ। তিনি সেদিন ওয়ালডোকে নিয়ে বেরিয়ে যান। তারপর তাঁরা সেদিন অনেকটাই ঘনিষ্ঠ হয়েছিলেন।

বিষয়টি তখন জর্জ ক্লুনি সহ কয়েকজনই কেবল জানতে পেরেছিলেন। অবশেষে দীর্ঘদিন পর সেদিন মদ্যপানের পর ওয়ালডোর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কথা নিজেরই টিভি অনুষ্ঠানে স্বীকার করে নিলেন ড্রিউ ব্যারিমোর।

চার্লিস অ্যাঞ্জেলস সিনেমার ৩ অ্যাঞ্জেলের মধ্যে একজন ছিলেন ড্রিউ। হলিউডের এই অভিনেত্রী তাঁর রূপ ও অভিনয়, দুয়ের জন্যই বিখ্যাত। তবে মদ্যপান করলে তিনি স্থির থাকতে পারেননা।

ড্রিউ ব্যারিমোরের টিভি শোতে অতিথি হিসাবে এসেছিলেন জর্জ ক্লুনি। তিনি সেদিনের সেই ওয়ালডোর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কথা শুনে কেবল জানান তিনি জানেন।

প্রসঙ্গত ৪৭ বছরের হলিউড তারকা ড্রিউ ব্যারিমোরের ২০০২ সালে প্রথম স্বামীর সঙ্গে ১ বছর দাম্পত্য জীবন কাটানোর পর ছাড়াছাড়ি হয়ে যায়। ২০১২ সালে ফের বিয়ে করেন ড্রিউ। কিন্তু সেই বিয়েও ২০১৬ সালে ভেঙে যায়। তাঁর ২ সন্তান রয়েছে। একজনের বয়স ১০ এবং অন্যজনের বয়স ৮ বছর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026