Entertainment

মেয়েদের আইপ্যাড কেড়ে তিনি কি করেন জানালেন জনপ্রিয় অভিনেত্রী

তাঁর ২ মেয়ে। ২ মেয়ের আইপ্যাড রয়েছে। কিন্তু সেই আইপ্যাড কার্যত কেড়ে নেন তিনি। আর সেই আইপ্যাডে কি করেন জানালেন জনপ্রিয় অভিনেত্রী।

তাঁর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। তবে বাড়িতে তিনি তাঁর সেই লাস্যময়ী নায়িকার মুখোশ খুলে এক কঠোর মা। যিনি কড়া শাসনে রাখেন তাঁর ২ মেয়েকে। তাঁর প্রাক্তন স্বামী তাঁকে ছেড়ে দিয়ে চলে গেছেন। তবে মেয়েদের তিনি নিজের মত করে মানুষ করছেন। আর একা মা হিসাবে তিনি আর অভিনেত্রী থাকেন না।

ইটি থেকে চার্লিস অ্যাঞ্জেলস, ড্রিউ ব্যারিমোর এমন এক অভিনেত্রী যিনি তাঁর রূপ আর অভিনয় প্রতিভায় বিশ্বের বহু পুরুষের বুকে ঝড় তুলেছিলেন। হলিউডের প্রথমসারির অভিনেত্রীদের একজন ড্রিউ এখন ৪৮ বছরের এক মধ্যবয়স্কা নারী।

তাঁর ২ মেয়ের একজনের বয়স ১০, অন্যজনের ৯। তাদের নাকি ভীষণভাবে ইলেকট্রনিক জিনিসের প্রতি ঝোঁক। আইপ্যাড হাতে পেলে টানা তা দেখে যেতে থাকে। সেখানে সিনেমাও দেখে তারা।

নিজে সিনেমা জগতের মানুষ হলেও ড্রিউ বাড়িতে বেশি সিনেমা দেখা বা অন্য কিছুর জন্য আইপ্যাডে মুখ গুঁজে থাকা পছন্দ করেন না।

তাই ড্রিউ কার্যত আইপ্যাড হাতে বেশি সময় দেখলেই তা মেয়েদের কাছ থেকে কেড়ে নিয়ে আলমারিতে রেখে তালা দিয়ে দেন। ব্যস আর ওই প্যাড হাতে পাবেনা ২ মেয়ে।

আর পাঁচজন মায়ের মতই ড্রিউও জানিয়েছেন করোনার সময় কিছু করার ছিলনা। তাই এসব গ্যাজেট না চাইলেও মেয়েদের পড়াশোনার জন্য দিতেই হয়েছে। কিন্তু এখন তো আর তার এত প্রয়োজন নেই। তাই কম বয়সে পড়ায় মন দিক মেয়েরা, আইপ্যাডে নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026