SciTech

বাঁদরের মুখের মত দেখতে, খুব চেনা ফলের মত গন্ধ, চেনেন এই আশ্চর্য ফুলকে?

দেখতে অনেকটা বাঁদরের মুখের মত। আর তা যখন ফোটে তখন তার গন্ধ কোনও ফুলের মত নয় বরং একটি অতিপরিচিত ফলের মত হয়।

একটা ফুল ফুটলে তার মধ্যে একটি চেনা প্রাণির মুখ ফুটে ওঠে। অনেকটা বাঁদরের মত মুখ। যা দেখে অনেকেই অবাক হয়ে যেতে পারেন। কুঁড়ি থেকে ফোটা একটি ফুলকে এমন বাঁদরের মুখের মত দেখতে।

একটি প্রাণির চেহারা ফুলের মধ্যে! কিন্তু সেটাই এই ফুলটির বিশেষত্ব। যা তাকে অন্য সব ফুল থেকে আলাদা করেছে। যদিও শুধু ফুল না বলাই ভাল। এটি একপ্রকার অর্কিড।

বাঁদরের মুখের কথা মাথায় রেখে এর নামই ‘মাঙ্কি ফেসড অর্কিড’। তবে শুধু দেখতে বলেই নয়, এই অর্কিডের গন্ধও মানুষকে হতবাক করে দিতে পারে।

একটি ফুল ফোটার পর তা থেকে ভুরভুর করে বার হয় গন্ধ। তবে কোনও ফুলের গন্ধ নয়। একটি পরিচিত ফলের গন্ধ। ফুলটি থেকে পাকা কমলা লেবুর গন্ধ বার হতে থাকে। এটাই ফুলটির গন্ধ।

এই ফুল কিন্তু বিশ্বের যে কোনও জায়গায় গেলেই পাওয়া যায়না। পাওয়া যায় দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েডরে। রংবাহারি এই অর্কিড ঠিক সমতলে হয়না। হয় সমুদ্রপৃষ্ঠ থেকে কিছুটা উপরে।

একে বৈজ্ঞানিকরা ‘ড্রাকুলা সিমিয়া’ নামে চেনেন। তবে ড্রাকুলা থাকলেও ফুলটি কিন্তু বাঁদরের মুখের মতই। পাপড়ি মেলে ধরলেই তা থেকে বাঁদরের মুখ স্পষ্ট ফুটে ওঠে। যা দেখার পর অনেকেই হতবাক হয়ে কিছুক্ষণের জন্য চোখ ফেরাতে পারেননা।

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026