Entertainment

দূরদর্শনের ১১টি নতুন চ্যানেল আনল প্রসার ভারতী

১১টি নতুন দূরদর্শন চ্যানেলের সম্প্রচার শুরু করল প্রসার ভারতী। গত শনিবার এই নতুন ১১টি চ্যানেল চালু করে তারা। লোকসভা নির্বাচনের আগেই ১১টি নতুন চ্যানেল আনা যথেষ্ট গুরুত্বের চোখেই দেখছে সংশ্লিষ্ট মহল। ১১টি রাজ্যের জন্য এই ১১টি চ্যানেল আনা হল। ডিডি বাংলা, ডিডি উত্তরপ্রদেশ, ডিডি ওড়িশার মত ইতিমধ্যেই অনেক রাজ্যের জন্য আলাদা আলাদা করে সেখানকার স্থানীয় ভাষায় চ্যানেল রয়েছে ডিডি-র। এবার তারা দেশের আরও ১১টি রাজ্যের জন্য চ্যানেল আনল।

যে ১১টি রাজ্যের জন্য এদিন চ্যানেল চালু হল তার মধ্যে ৫টিই উত্তরপূর্বের রাজ্য। সেগুলি হল মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা। এই ৫টি ছাড়া অন্য ৬টি রাজ্য হল গোয়া, হরিয়ানা, ছত্তিসগড়, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ। ডিডি ফ্রি ডিশের মাধ্যমে এই চ্যানেলগুলি উপভোগ করার সুযোগ পাবেন দর্শকেরা।

নতুন ১১টি চ্যানেল আসার পর অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই চ্যানেলগুলি স্থানীয় সংস্কৃতিকে শক্তিশালী করবে। পূরণ হবে মানুষের চাহিদা। এই চ্যানেলগুলির মধ্যে দিয়ে ওইসব রাজ্যের প্রতিভারাও একটা প্ল্যাটফর্ম পাবেন নিজেদের প্রতিভাকে সারা দেশের সামনে তুলে ধরার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026