World

কথা রাখলেন ট্রাম্প

ইরান, ইরাক, লিবিয়া, সুদান, সোমালিয়া, ইয়েমেন, লিবিয়া। এই ৭টি দেশের বাসিন্দাদের মার্কিন মুলুকে ঢুকতে দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই নির্দেশ আদালতে আটকে যায়। কিন্তু ট্রাম্পও ছাড়বার পাত্র নন। তিনি তখনই জানিয়েছিলেন, এই ট্রাভেল ব্যান তিনি আরোপ করেই ছাড়বেন। যেমন বলা, তেমন কাজ। ফের এদিন সেই নির্দেশনামায় সই করলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তালিকায় সামান্য রদবদল হয়েছে। ইরাকের নামটা বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। ফলে আর ৭টি দেশ নয়, আমেরিকায় ঢুকতে পারবেন না বাকি ৬টি দেশের বাসিন্দারা। আগামী ১৬ মার্চ থেকে তাঁদের ভিসা ইস্যু করা বন্ধ করছে আমেরিকা। আগামী ৯০ দিন এই নির্দেশ বহাল থাকবে। কিন্তু ইরাকের প্রতি এই নরম মনোভাবের কারণ? এক্ষেত্রে আমেরিকার সঙ্গে ইরাকের সুসম্পর্কের কথা তুলে ধরছেন অনেকে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের নতুন নির্দেশনামা ফের আদালতের কোপে পড়ে কিনা সে দিকে চেয়ে সকলে।

 

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026