National

মার্কিন প্রেসিডেন্টের মুখে স্বামী বিবেকানন্দের নাম

স্বামী বিবেকানন্দের নামটা বলতে গিয়ে একটু হোঁচট খান ঠিকই। কিন্তু কারও বুঝতে অসুবিধা হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার কথা বললেন। এদিন ভারতের কথা বলতে গিয়ে স্বামী বিবেকানন্দের নাম তুলে ধরেন তিনি। এছাড়া মহাত্মা গান্ধী ও সর্দার বল্লভভাই প্যাটেলের কথাও বলেন ট্রাম্প। বলেন মহাত্মা গান্ধীর সবরমতীর কথা। সেখানে লবণ আন্দোলনের কথা। ট্রাম্প যে হোমওয়ার্ক করেই বক্তব্য পেশ করেন এদিন তা পরিস্কার। ভারতে সব ধর্মের মানুষের একসঙ্গে মিলেমিশে থাকার প্রসঙ্গও টেনে আনেন তিনি।

ট্রাম্পের মুখে এদিন কিন্তু জায়গা পেয়েছে বলিউড। জায়গা পেয়েছে শাহরুখ খান ও কাজল অভিনীত সুপারহিট সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। তাও সারা ভারতের নতুন প্রজন্ম এই সিনেমাকে যেভাবে বলে এসেছে সেই ডিডিএলজে-র কথা তুলে ধরেন ট্রাম্প। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রশংসা করে তিনি বলেন এখানে বছরে ২ হাজার সিনেমা তৈরি হয়। সিনেমা যখন এলই তখন ক্রিকেটই বা বাদ থাকে কেন! তাই এদিন ক্রিকেটের প্রসঙ্গ টেনে ট্রাম্প ২টি নাম তুলে ধরেন। শচীন তেন্ডুলকর ও বিরাট কোহলি।

ভারতের বৈচিত্র্যের মধ্যের ঐক্যের কথাও এদিন বলতে ভোলেননি ট্রাম্প। তুলে ধরেন দিওয়ালী থেকে হোলির মত উৎসবের কথা। বেশ কিছু ভারতীয় স্থাপত্যের কথাও বলেন। জানান তিনি তাজমহল দেখার জন্য মুখিয়ে আছেন। মোতেরা স্টেডিয়ামে এদিন নমস্তে ট্রাম্প শেষ করে ডোনাল্ড ট্রাম্প চলে যান আগ্রার তাজমহল দর্শনে। ওখানে স্ত্রী মেলানিয়াকে নিয়ে যান তিনি। সেখান থেকে দিল্লি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে ট্রাম্পের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026