National

ভারতে পা রেখেই সবরমতী আশ্রমে সস্ত্রীক ট্রাম্প, কাটলেন চরকা

৩৫ ঘণ্টার ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসেছেন স্ত্রী মেলানিয়া। মেয়ে তথা মার্কিন প্রেসিডেন্টের অন্যতম পরামর্শদাতা ইভাঙ্কা ট্রাম্প সহ ১০০ জন সাংবাদিক, শিল্পপতি, কূটনীতিক। সোমবার সকালেই ট্রাম্পকে স্বাগত জানাতে আমেদাবাদে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পকে স্বাগত জানাতে গোটা আমেদাবাদ শহরটারই এদিন ভোল বদলে গিয়েছিল। ১১টা ৪০ মিনিটে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান থেকে অবতরণ করতেই ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবারকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী।

বিমানবন্দর থেকেই মার্কিন প্রেসিডেন্টের কনভয় সোজা হাজির হয় মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রমে। আশ্রমে হাজির হতে সেখানে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়াকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীই তাঁদের পুরো আশ্রম ঘুরিয়ে দেখান। চরকা বস্তুটি হয়তো ট্রাম্প প্রথম দেখলেন। ফলে চরকা কীভাবে কাটা হত তা হাতেকলমে বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী। এরপর স্ত্রীকে সঙ্গে নিয়ে চরকা কাটেন মার্কিন প্রেসিডেন্ট।

স্ত্রী মেলানিয়াকে সঙ্গে করে সবরমতী আশ্রমের বিভিন্ন অংশও ঘুরে দেখেন ডোনাল্ড ট্রাম্প। নিজে থেকে জানতেও চান বিভিন্ন বিষয়। সবরমতীর ভিজিটরস বুকে নিজের বক্তব্যও লেখেন তিনি। সই করেন মেলানিয়াও। আশ্রমে কিছুটা সময় কাটানোর পর সেখান থেকে মার্কিন প্রেসিডেন্টের কনভয় ছোটে মোতেরা স্টেডিয়ামের দিকে। সেখানেই এদিন মার্কিন প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রধানমন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026