ফাইল : ডোনাল্ড ট্রাম্প, ছবি - আইএএনএস
মার্কিন প্রেসিডেন্ট তিনি। কিন্তু মাঝেমধ্যেই প্রকাশ্যে এমন সব কথা বলে ফেলেন যে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে যান তিনি। তিনি ডোনাল্ড ট্রাম্প। যাঁর ভুল বকার তালিকায় নবতম সংযোজন হলেন সুন্দর পিচাই। রাজনৈতিক স্বচ্ছতা ও চিনকে মোকাবিলা সহ বিভিন্ন বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেন গুগলের সিইও সুন্দর পিচাই। সেই বৈঠকের পর ট্যুইট করে বৈঠক খুব ভাল হয়েছে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। সুন্দর পিচাই সম্বন্ধে ভাল বক্তব্য রাখেন তিনি। আর সেখানেই সুন্দর পিচাইকে গুগলের প্রেসিডেন্ট বলে উল্লেখ করেন। আর যায় কোথায়! নেটিজেনরা ট্যুইট হাতে পেতেই হাসিতে ফেটে পড়েন। শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি।
ডোনাল্ড ট্রাম্পের এভাবে হাসির খোরাক দেওয়া নতুন কিছু নয়। কদিন আগে অ্যাপলের সিইও টিম কুককে ‘টিম অ্যাপল’ বলে সম্বোধন করেন। তারপরই নেট দুনিয়ায় তা নিয়ে হাসি মস্করা শুরু হয়ে যায়। বিষয়টি মিডিয়াতেও আলোচিত হয়। পরে আবার নিজের ভুল ঢাকতে ট্রাম্প ব্যাখ্যা দিয়ে বলেন তিনি আসলে সময় বাঁচাতে টিম অ্যাপল বলেছিলেন। বোঝাতে চান না বুঝে নয়, বুঝেশুনেই এমন ভুল করেছেন তিনি।
তবে ডোনাল্ড ট্রাম্প বলেই নন, ভারতেও অনেক সময় অনেক নেতানেত্রীকে এমন আলটপকা ভুল মন্তব্য করতে শোনা যায়। তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় হাসির ঝড় ওঠে। মিম তৈরি হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…
গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…
একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…
এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…
মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…