SciTech

১টা চোখ ঘুমের মধ্যেও খোলা থাকে, অর্ধেক ঘুমিয়ে জীবন কাটায় এই বুদ্ধিমান প্রাণি

অর্ধেক ঘুম ঘুমিয়েই জীবন কাটিয়ে দেয় এই বুদ্ধিমান প্রাণিরা। সারাজীবন যে কোনও প্রাণি পুরো না ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে তার এক উদাহরণ এই প্রাণি।

শান্তিতে ঘুমোতে পারেনা ওরা। খুব ঘুম পেলে অর্ধেক ঘুমিয়ে ক্লান্তি দূর করতে হয় তাদের। তাই যখন ঘুমোয় তখন তাদের ১টা চোখ বন্ধ থাকে, ২টো চোখ নয়। একটু অবাক করা শোনালেও এটাই ঘটনা যে এই প্রাণিদের ২টো চোখ কখনও বন্ধ হয়না ঘুমের সময়।

মানুষ সহ প্রায় সব প্রাণিই যখন ঘুমোয় তখন তাদের ২টো চোখ বন্ধ থাকে। সেটাই স্বাভাবিক। তবেই তো ঘুম সম্পূর্ণ হয়। কিন্তু এই প্রাণিরা শিকারিদের হাতে আক্রান্ত হওয়ার ভয়ে একটা চোখ খুলে ঘুমোয়। তবে এ শিকারি মানুষ নয়। জলে থাকা প্রখর বুদ্ধির অধিকারী প্রাণিগুলির ভয় জলেরই অন্য জীবদের নিয়ে।

ডলফিন এমনই এক প্রাণি যারা একটা চোখ খুলে ঘুমোয়। তাই তাদের মস্তিষ্ক ঘুমের মধ্যেও অর্ধেক সজাগ থাকে। যাতে সেসময়ও কোনও আক্রমণ থেকে তারা নিজেদের রক্ষা করতে পারে।

কিন্তু এভাবে অর্ধেক ঘুম তো শরীরের পক্ষে ক্ষতিকর। সে মানুষ হোক বা অন্য প্রাণি। রাতে অর্ধেক ঘুমিয়ে কাটাতে থাকলে দিনে জেগে থাকার সময় তাদের সতর্ক থাকা কিছুটা হলেও ঝিমিয়ে পড়বে। ক্লান্তি তাদের সম্পূর্ণ সজাগ থাকতে দেবেনা।

বিজ্ঞানীরা কিন্তু ডলফিনের ওপর পরীক্ষা করে দেখেছেন, ডলফিনরা এই অর্ধেক ঘুমেই তাদের ক্লান্তি দূর করে নিতে পারে। তাই তারা যখন জেগে থাকে তখন তাদের সতর্কতা কখনওই কম হয়না।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026