National

বৃন্দাবনে সবুজ দীপাবলিতে মাতলেন শতবর্ষ ছোঁয়া বিধবারা

কারও বয়স ১০০ পার করেছে। কারও বয়স ৯০-এর ঘরে। কারও আবার তার চেয়ে কম। এঁরা সকলেই গত রবিবার সন্ধে নামতে মেতে ওঠেন দীপাবলির আনন্দে। বৃন্দাবনের গোপীনাথ মন্দির এঁদের হাতের ছোঁয়ায় সেজে উঠল নববধূর সাজে। আলোয় আলোয় ভরে গেল চারদিক। জীবনের সব অন্ধকার মুছে স্বামী হারা অশীতিপর হাতগুলো সযত্নে কখনও সাজাল মাটির প্রদীপ। কখনও প্রাঙ্গণে দিল রঙ্গোলী।

এবার দেশ জুড়েই গ্রিন দিওয়ালী বা সবুজ দীপাবলির হিড়িক। ফলে কোনও রকম আতসবাজি পুড়িয়ে পরিবেশের দূষণ মাত্রা বাড়ানো নয়। বরং মাটির প্রদীপ জ্বালিয়ে আর রঙ্গোলী দিয়ে দীপাবলিতে মেতে উঠছেন অনেকে। সেই সবুজ দীপাবলির এক অপরূপ উদাহরণ হয়ে রইল বৃন্দাবনে বিধবাদের এই দীপাবলি পালন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026