National

আজ দীপাবলি, উৎসবে মাতোয়ারা গোটা দেশ

আজ আলোর উৎসব দীপাবলি। ভারতের প্রধানতম উৎসবের একটি অবশ্যই এই আলোর উৎসব। ভারতের বিভিন্ন প্রান্তে এদিন বাড়িতে লক্ষ্মী পুজোর চল আছে। অনেক বাঙালি পরিবারেও হয়ে থাকে লক্ষ্মীর আরাধনা। দীপাবলি উপলক্ষে সকাল থেকেই সারা দেশ জুড়ে আলোর বিকিকিনি তুঙ্গে। এদিন দেশ জুড়ে বাড়িতে বাড়িতে দেওয়া হয় রঙ্গোলী। রঙিন আলপনায় সেজে ওঠে দুয়ার প্রাঙ্গণ, চৌকাঠ। আর পুরো বাড়ি সাজানো হয় প্রদীপ বা বাতির আলোয়। এটাই রীতি। এটাই আনন্দ। এটাই উৎসব। এখন অধিকাংশ বাড়ি সেজে ওঠে বৈদ্যুতিন আলোকমালায়। চিনের নানা ধরণের এলইডি আলোর উজ্জ্বলতা এখন বাড়ির বারান্দা, জানালা, ঘরকে সাজিয়ে তুলছে উৎসবের আবহে।

দীপাবলি মানেই বাতি বা প্রদীপের আলোর পাশাপাশি আতসবাজির রোশনাই। এবার সুপ্রিম কোর্টের নির্দেশে রাত ৮টা থেকে ১০টা বাজি পোড়ানোর সময় নির্ধারিত। ফলে গত বছর পর্যন্ত যে সারাদিনই ফুটফাট বাজির আওয়াজ কানে আসত, তা এবার তা অনেকটাই কম। পুলিশও বিভিন্ন প্রান্তে আমজনতাকে সচেতন করতে মাইকিং করেছে। তা সত্ত্বেও গত মঙ্গলবার দীপাবলির আগের দিন দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা থেকে নির্ধারিত সময়ের বাইরে বাজি পোড়ানোয় গ্রেফতার হয়েছেন কয়েকজন। তবে সব মিলিয়ে আলোর উৎসবের আনন্দে গোটা দেশ মুখর। দীপাবলিতে নীলকণ্ঠ পরিবারের তরফ থেকে সকল পাঠক পাঠিকার জন্য রইল দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026