Entertainment

১৪ তলা থেকে ঝাঁপ, দিশার মৃত্যুতে শোকাহত সুশান্ত সিং রাজপুত, বরুণ

১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। প্রাথমিক তদন্তের পর এমনই মনে করছে পুলিশ।

মুম্বই : বলিউডে পরিচিত ছিলেন তিনি। দিশা সালিয়ান কোনও সুন্দরী নায়িকার চেয়ে কম ছিলেননা। তবে অভিনয় নয়, বরং অভিনেতাদের ম্যানেজার হিসাবে পরিচিত মুখ ছিলেন দিশা। বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত হোন বা অভিনেতা বরুণ শর্মা অথবা কমেডি তারকা ভারতী সিং। এঁদের ম্যানেজার হিসাবে সফলভাবেই নিজের কাজ সামলাতেন তিনি। সেই ঝকঝকে সুন্দরী তরুণীটি যে এমনভাবে চলে যেতে পারেন তা মেনে নিতে পারছেন না সুশান্ত থেকে বরুণ কেউই।

পুলিশ জানাচ্ছে গত সোমবার গভীর রাতে মুম্বইয়ের বোরিভেলির একটি বহুতলে তাঁর হবু স্বামীর সঙ্গেই ছিলেন দিশা। ১৪ তলার সেই ফ্ল্যাটের বারান্দা থেকেই পড়ে মৃত্যু হয় তাঁর। তাঁকে বোরিভেলির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যাই করেছেন দিশা। তবে এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

দিশার অভিভাবক ও দিশার হবু স্বামীর সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা। দিশার মৃত্যুর খবর পেয়ে ইন্সটাগ্রামে শোক ব্যক্ত করেন অভিনেতা বরুণ শর্মা। দিশাকে শুধু ম্যানেজার নয়, তাঁর এক খুব ভাল বন্ধু বলে ব্যাখ্যা করে বরুণ লেখেন, তিনি বিশ্বাস করতে পারছেন না এত কম বয়সে অমন সুন্দর হাসির মেয়েটা আর নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026