Entertainment

বিকিনি পরে ট্রোলড দিশা পাটানি, অনুরাগীরা বললে ‘পর্নস্টার’

পোশাক বিতর্কে নেটিজেনদের মাত্রাছাড়া অশালীন আক্রমণের শিকার হলেন দিশা পাটানি।

পোশাক বিতর্কে নেটিজেনদের মাত্রাছাড়া অশালীন আক্রমণের শিকার হলেন দিশা পাটানি। যে পোশাকের জন্য কয়েক লক্ষ ‘লাইক’ পেয়েছেন তিনি। সেই ছবিতেই দিশাকে ‘পর্নস্টার’ বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। বলিউডে সদ্য পা রাখা অভিনেত্রীর কোনও লাজলজ্জা নেই বলেও মনে করছেন অনেকে।

নতুন বছরে বলিউডের ছোট বড় সব তারকারা ছুটি কাটাতে অধিকাংশই পাড়ি দিয়েছেন বিদেশে। রূপোলী পর্দার ‘মহেন্দ্র সিং ধোনি’-র প্রথম প্রেমিকা দিশা পাটানিও তার ব্যতিক্রম নন। শ্রীলঙ্কার সমুদ্র সৈকতের উষ্ণতা গায়ে মাখা দিশার সঙ্গী আবার জ্যাকি শ্রফ পুত্র টাইগার। সি-বিচে গেছেন, অথচ বিকিনি পড়বেন, না তা কি হয়? রোদের আদর গায়ে মেখে সাদা আর কালো বিকিনিতে তাই নিজের মত করে সেজে ওঠেন দিশা। চটপট ক্যামেরাবন্দি করে নেন নিজের কিছু বিশেষ মুহুর্তের ছবি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ওঠে সমালোচনার ঝড়।

অনেকেই বিকিনিতে টাইগার শ্রফের গার্লফ্রেন্ডকে মোহময়ী লাগছে বলে মনে করছেন। তাঁর সেই সাজ সমুদ্রতটের উষ্ণতার সঙ্গে যে টক্কর দেওয়ার মত একথা মানছেন অনেকেই। তবে ‘ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি’-তে দিশার ভারতীয় সৌন্দর্যের সঙ্গে তাঁর এই নতুন ‘বোল্ড’ অবতারের কোনও মিল নেই। আর সেটাকেই খুব একটা ভালভাবে নেননি তাঁর অনুরাগীরা।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026