Entertainment

২ দিন হাতির সঙ্গে কাটিয়ে দিলেন জনপ্রিয় বলিউড নায়িকা, কারণটা বেশ অন্যরকম

কোনও সিনেমার শ্যুটিংয়ের প্রয়োজনে নয়, তবে ২ দিন টানা হাতির সঙ্গে কাটিয়ে দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। কেন তা খোলসা করলেন নায়িকা।

তিনি এখন বলিউড তারকা। ব্যস্ত জীবনে সময় বড়ই দামি। সেখানে তাঁর ২ দিন স্রেফ হাতির সঙ্গে একান্তে কাটিয়ে দেওয়াটা নিয়ে কৌতূহল জাগতেই পারে।

তাও আবার সিনেমার প্রয়োজনে হলে কথা ছিল! তাও নয়! তাহলে কেন ২টো দিন হাতির সঙ্গে কাটিয়ে দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা? উত্তর অবশ্য তিনি দিয়েছেন।

ভারতে হাতির সংখ্যা নেহাত কম নয়। তাদের কদরও অনেক। অনেক জায়গায় হাতিকে প্রায় ভগবানের রূপে পুজো করা হয়। দক্ষিণ ভারতের অনেক মন্দিরে হাতি পোষা থাকে।

তবে হাতির যেমন কদর রয়েছে তেমন তাদের অনেক ক্ষেত্রে উপেক্ষাও সহ্য করতে হয়। কেমন আছে ভারতের হাতিরা? সেটা জানাই ছিল লক্ষ্য। আর সেজন্য বলিউড তারকা দিশা পাটানি ২ দিন হাতির সঙ্গে কাটিয়ে দিলেন।

মথুরায় রয়েছে ওয়াইল্ডলাইফ এসওএস এলিফ্যান্ট কনজারভেশন অ্যান্ড কেয়ার সেন্টার। সেখানেই হাজির হয়েছিলেন দিশা। এখানে হাতিদের যত্ন ও চিকিৎসা করা হয়।

এখানে ২ দিন কাটানোর সময় তিনি নিজেও হাতির সেবায় নানা কাজ করেন। হাতির জন্য ফল কাটা, আনাজ কাটায় হাত লাগান দিশা। হাতিদের যত্নআত্তি নিয়ে ঘুরে দেখেন।

২ দিন থেকে হাতিদের সম্বন্ধে নানা তথ্যও সংগ্রহ করেন দিশা। এখানে হাতিদের সেবা যত্ন ও চিকিৎসা করার সময় কীভাবে লেজার থেরাপিকে কাজে লাগানো হয় তাও ঘুরে দেখেন দিশা পাটানি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026