Entertainment

দিশা পাটানি কী ভারতীয় ক্রিকেটারের প্রেমে পড়লেন, ঘুরপাক খাচ্ছে প্রশ্ন

নিউজিল্যান্ড সফররত ভারতীয় দলের জয়ের ঘোড়া ছুটছে অদম্য গতিতে। পরপর হারের মুখে পড়েও ম্যাচ জিতে নিয়েছে বিরাটবাহিনী। তাও আবার ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারের টানটান উত্তেজনার মধ্যে। কিউয়িদের ঘরে গিয়ে তাদের কাছ থেকে টি-২০ সিরিজ ছিনিয়ে নিয়েছে। রবিবার তাদের সিরিজের শেষ ম্যাচে একটাই লক্ষ্য। নিউজিল্যান্ডকে হারিয়ে কিউয়িদের হোয়াইটওয়াশ করা। সেই ম্যাচ প্রসঙ্গে মন্তব্য উঠে এল চিত্র তারকাদের মুখে। কথা বলতে গিয়ে নিজের পছন্দের ক্রিকেটারের কথাও ফেললেন বলিউড সুন্দরী দিশা পাটানি।

কার সুইংয়ে বোল্ড হলেন দিশা? দিশা জানিয়েছেন তিনি মনে করেন যশপ্রীত বুমরাহ হলেন ভারতের ম্যাচ উইনিং খেলোয়াড়। যশপ্রীত ভারতের অন্যতম দুরন্ত ক্রিকেটার বলেও ব্যাখ্যা করেন দিশা। বুমরাহ যে তাঁর একটু বেশিই পছন্দের তা বোঝা গেছে দিশার বাকি কথাতেও। যেমন দিশা মনে করছেন রবিবার শেষ ম্যাচে বুমরাহই ভারতকে ম্যাচ জেতাবেন। এর আগেও ভারতীয় ক্রিকেট তারকাদের সঙ্গে বলিউড সুন্দরীদের সম্পর্ক অনেকের নজর কেড়েছে। সেই তালিকায় কী তবে এবার নতুন সমীকরণ সংযুক্ত হতে চলেছে? এ প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই ঘুরপাক খেতে শুরু করেছে।

প্রকাশ পেতে চলা নতুন ছবি ‘মলঙ্গ’-এর প্রচারে এসে দিশা যখন বুমরাহকে নিয়ে আত্মহারা সেখানে সিনেমার অন্য অভিনেতা অনিল কাপুর আবার জানালেন তাঁর পছন্দ ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। বিরাটকে সকলের বস বলে ব্যাখ্যা করেছেন অনিল। তাঁর মতে, বিরাটের ক্রিকেটের প্রতি ভালবাসা অন্য দলের হাত থেকে খেলা ছিনিয়ে আনে। অপর অভিনেতা কুণাল খেমু-র আবার পছন্দের নাম রোহিত শর্মা। রোহিতের নির্ভীক ব্যাটিং ভারতকে অনেক ম্যাচেই জয় এনে দিচ্ছে বলে মনে করেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026