SciTech

ডাইনোসরদের নিয়ে লেখা হবে নতুন ইতিহাস, বদলে গেল পুরনো ধারনা

এতদিন যে তথ্য হাতে ছিল তা পর্যালোচনা করে একটা আন্দাজ পাওয়া গিয়েছিল। কিন্তু নতুন এক গবেষণা বদলে দিল সেই ধারনা।

এতদিন ধরা হত ওরা যেমন হিংস্র ছিল, তেমনই ছিল বুদ্ধিমান। রীতিমত বুদ্ধি ধরত। তাদের বুদ্ধি কতটা ছিল তার একটা আন্দাজ দিতে গিয়ে বলা হত ওরা ছিল বাঁদরের মত বুদ্ধিমান। এতদিন ধরে সেটাই জানা ছিল সকলের।

এমনকি বিজ্ঞানী, গবেষকেরাও সেটাই জানতেন। কিন্তু সে ধারনা এতদিনে ভেঙে দিলেন একদল গবেষক। তাঁরা দাবি করেছেন ওদের মোটেও বাঁদরের মত বুদ্ধি ছিলনা। যে নিউরোন সংখ্যা আন্দাজ করে তাদের বুদ্ধি বিবেচনা সম্বন্ধে ধারনা করা হত সেখানেই ভুল থেকে গেছে।

পৃথিবীর বুকে একসময় নানা ধরনের ডাইনোসর ঘুরে বেড়াত। তাদের কিছু ছিল মাংসাশী, কিছু আবার সবুজ খেয়ে বেঁচে থাকত। মাংসাশীরা এখনও যেমন বেশি হিংস্র হয়, তখনও তেমনই ছিল।

এই মাংসাশী ডাইনোসরদের মধ্যে সবচেয়ে ভয়ংকর ধরা হয় টিরেক্সদের। টাইর‍্যানোসরাস রেক্স বা টিরেক্স প্রজাতির এই ডাইনোসরদের যে জীবাশ্ম উদ্ধার হয়েছে সেগুলি পরীক্ষা করে তাদের নিউরোন সংখ্যার যে আন্দাজ আগে বিজ্ঞানীরা পেয়েছিলেন তা থেকে মনে করা হয় তাদের বুদ্ধি ছিল বাঁদরের মত।

কিন্তু জার্মানি, কানাডা ও ব্রিটেনের গবেষকদের একটি দল তাদের নতুন গবেষণায় জানতে পেরেছে যে সে তথ্য ভুল ছিল। এত বুদ্ধিও টিরেক্স ধরত না।

তাদের মস্তিষ্কের মাপও যেটা ধরা হয়েছে এতদিন তা ভুল। তাদের মস্তিষ্ক অত বড়ও হতনা। বাঁদর নয়, বরং টিরেক্সদের বুদ্ধি অনেকটা কুমিরের বুদ্ধির সঙ্গে মেলে বলেই দাবি করেছেন গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026