Entertainment

ছোট বোন লতাকে দিলীপ কুমারের মন ছুঁয়ে যাওয়া বার্তা

লতা মঙ্গেশকরকে নিজের ছোট বোন বলে অভিহিত করে এক মর্মস্পর্শী বার্তা দিলেন এক সময়ের বলিউড কাঁপানো অভিনেতা দিলীপ কুমার। নিউমোনিয়ার সঙ্গে লড়াই করে ২৮ দিন পর বাড়ি ফিরেছেন লতা মঙ্গেশকর। সে খবর দিলীপ কুমারের কানে যেতেই তিনি ট্যুইট করে নিজের খুশি ব্যক্ত করেন। জানান ছোট বোন লতা মঙ্গেশকর বাড়ি ফেরায় তিনি ভীষণ খুশি। লতা মঙ্গেশকর যেন তাঁর স্বাস্থ্যের যত্ন নেন।

ট্যুইটে এই বার্তা দেওয়ার পাশাপাশি দিলীপ কুমার একটি ছবিও পোস্ট করেন। কিছুটা পুরনো সেই ছবিতে দিলীপ কুমার, তাঁর স্ত্রী সায়রা বানু ও লতা মঙ্গেশকরকে এক ফ্রেমে দেখা যাচ্ছে। প্রসঙ্গত দিলীপ কুমারও ফুসফুসের সংক্রমণ নিয়ে বেশ কয়েকবার মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হন। তবে প্রতিবারই চিকিৎসকদের চেষ্টায় সুস্থ হয়ে বাড়ি ফেরেন বলিউডের এই কিংবদন্তী অভিনেতা।

কিছুদিন আগে শ্বাসকষ্ট ও বুকে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হন ভারতের কোকিলকণ্ঠী হিসাবে পরিচিত লতা মঙ্গেশকর। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয় হয়। চিকিৎসকেরা জানান তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। এরপর চিকিৎসা চলতে থাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। অবশেষে ২৮ দিন পর সুরসম্রাজ্ঞী বাড়ি ফেরেন। আপাতত সুস্থ আছেন লতা মঙ্গেশকর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026