Entertainment

আইসক্রিম-বিরিয়ানি আর সুতির পোশাকে ৯৫ তম জন্মদিনে দিলীপ কুমার

প্রিয় ভ্যানিলা আইসক্রিম আর বিরিয়ানির মিঠে সুবাসকে সঙ্গী করে ৯৫ বছরে পা রাখলেন একসময়ের বলিউড মহাতারকা দিলীপ কুমার। তবে শারীরিক অসুস্থতার কারণে ফেভারিট খাবারগুলির খুব সামান্য পরিমাণেই চেখে দেখতে পেরেছেন দিলীপসাহাব। বার্থডে বয়কে এদিন খুশি করতে তাঁকে পছন্দের সুতির জামা আর প্যান্ট উপহার দিয়েছেন ৫১ বছরের জীবনসঙ্গিনী সায়রা বানু। একেবারে সাদামাটা ঘরোয়া অনুষ্ঠানে নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে এদিন জন্মদিনের কেক কাটেন বলিউডের প্রবীণতম অভিনেতা।

৯৫ বছর আগে আজকের দিনেই অবিভক্ত ভারতের পেশোয়ারে বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ মহম্মদ ইউসুফ খানের জন্ম। পরবর্তীকালে ভারতীয় সৈন্যদের জন্য স্যান্ডউইচ বানানোর জমানো টাকাকে পুঁজি করে মুম্বই এসে পৌঁছন তরুণ ইউসুফ খান। জীবনের সেই ‘নয়া দৌড়’ এ অভিনয়ের অতল গভীরতা দিয়ে নিজেকে কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারে পরিণত করতে খুব বেশি সময় লাগেনি তাঁর। জীবনের সেঞ্চুরির দোরগোড়ায় উপস্থিত দিলীপ কুমারকে এদিন সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দিয়েছেন বলিউডের সহ অভিনেতা, কলাকুশলী সহ তাঁর লাখো দর্শক-অনুরাগীরা।

(ছবি সৌজন্যে – ফেসবুক – দ্যা দিলীপ কুমার)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026