Business

ডিজিটাল লেনদেনে ১ কোটির লটারি জেতার সুযোগ দিচ্ছে সরকার

নীতি আয়োগ বলছে এটা আমজনতার জন্য সরকারের বড়দিনের উপহার। আদপে দেশকে ক্যাশলেস অর্থনীতির দিকে নিয়ে যেতে আমজনতার জন্য সোনালি হাতছানি। ডিজিটাল লেনদেন করলে এখন খোদ সরকারই আমজনতাকে দিচ্ছে লটারি জেতার সুযোগ। ২৫ ডিসেম্বর থেকে শুরু করে এই লটারি জেতার সুযোগ থাকছে ১৪ এপ্রিল পর্যন্ত। এরমধ্যে থাকবে ডেইলি, উইকলি এবং মেগা অ্যাওয়ার্ড জেতার সুযোগ। কেমন হবে এই লটারি?

বৃহস্পতিবার নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত জানান, গ্রাহক ও ব্যবসায়ী দুজনের জন্যই থাকছে লটারি জেতার সুযোগ। গ্রাহকদের জন্য থাকছে লাকি গ্রাহক যোজনা ও ব্যবসায়ীদের জন্য থাকছে ডিজি-ধন ব্যাপার যোজনা। ৫০ টাকা থেকে ৩ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রেই লটারির সুযোগ কার্যকর হবে। ২৫ ডিসেম্বর থেকে লাকি গ্রাহক যোজনায় প্রতি দিন ১৫ হাজার গ্রাহক ১ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন। এছাড়া প্রতি সপ্তাহে ৭ হাজার গ্রাহক ১ লক্ষ, ১০ হাজার ও ৫ হাজার টাকার লটারি জিততে পারেন।

অন্যদিকে ডিজি-ধন ব্যাপার যোজনায় প্রতি সপ্তাহে ডিজিটাল লেনদেনে ৭ হাজার ব্যবসায়ী ৫০ হাজার, ৫ হাজার ও আড়াই হাজার টাকা জেতার সুযোগ পাবেন। এছাড়া লটারির শেষ দিন অর্থাৎ ১৪ এপ্রিল একটি মেগা ড্র অনুষ্ঠিত হবে। তাতে গ্রাহকদের মধ্যে প্রথম পুরস্কার প্রাপক ১ কোটি, দ্বিতীয় পুরস্কার প্রাপক ৫০ লক্ষ ও তৃতীয় পুরস্কার প্রাপক ২৫ লক্ষ টাকা জেতার সুযোগ পাবেন। অন্যদিকে ব্যবসায়ীদের মধ্যে প্রথম পুরস্কার বিজেতা পাবেন ৫০ লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার প্রাপক পাবেন ২৫ লক্ষ টাকা ও তৃতীয় পুরস্কার প্রাপক পাবেন ৫ লক্ষ টাকা পুরস্কার। ডিজিটাল লেনদেনের ট্র্যানজাকশান আইডি-র ব়্যানডম ড্রয়ের মাধ্যমে বিজেতাদের বেছে নেওয়া হবে বলে এদিন জানান অমিতাভ কান্ত।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026