Sports

প্রেসিডেন্টের দেওয়া জাতীয় দলের কোচের অফার ফেরালেন মারাদোনা

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-র সঙ্গে সম্প্রতি দেখা হয়েছিল ফুটবলের রাজপুত্র দিয়েগো আর্মান্দো মারাদোনা-র। মারাদোনার সঙ্গে দেখা হওয়ার পর মাদুরো নিজে মারাদোনাকে প্রস্তাব দেন ভেনিজুয়েলা ফুটবল দলের চিফ কোচ হওয়ার জন্য। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন মারাদোনা। প্রেসিডেন্টকে জানিয়ে দেন তিনি ওই অফার গ্রহণ করতে পারছেন না। কেন পারছেন না তার কারণও জানান মারাদোনা।

মারাদোনা এখন আর্জেন্টিনার ক্লাব জিমনাসিয়া-র ম্যানেজারের দায়িত্বে রয়েছেন। সেকথা মাদুরোকে জানিয়ে মারাদোনা বলেন, তাঁর একটা দায়িত্ব রয়েছে ক্লাবের প্রতি। তাই তিনি ভেনিজুয়েলার পুরুষ ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিতে অপারগ। প্রসঙ্গত ভেনিজুয়েলার জাতীয় ফুটবল দল এখন ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে। কোচহীন অবস্থায় রয়েছে দলটি। দলকে তালিম দেওয়ার কেউ নেই।

ভেনিজুয়েলার ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে একমাস হল ইস্তফা দিয়েছেন রাফাল ডুডামেল। ফলে সেই আসন এখন খালি। সেখানে একজন যোগ্য ব্যক্তিকে চাইছে দেশ। ভেনিজুয়েলায় ফুটবলের জনপ্রিয়তা যথেষ্ট। ফলে সে দেশের জাতীয় দল নিয়ে চিন্তা করেন স্বয়ং প্রেসিডেন্টও। যা তাঁর নিজে থেকে আগ বাড়িয়ে মারাদোনাকে অফার দেওয়া থেকেই পরিস্কার। মারাদোনা রাজি হলেন না। এবার কাকে ভেনিজুয়েলা বেছে নেয় সেদিকেই চেয়ে সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026