Feature

পৃথিবীতে নানা রংয়ের হিরে পাওয়া যায়, কত রংয়ের জানেন

হিরে মানেই তো হৃদয়ের খুব কাছে থাকা এক অতি মূল্যবান রত্ন। যে রত্ন কিন্তু নানা রংয়ে পাওয়া যায়। পৃথিবীতে কত রংয়ের হিরে পাওয়া যায় জানেন।

হিরে শুনলেই যে ঝলমলে চোখধাঁধানো রত্নখণ্ডটি চোখের সামনে ভেসে ওঠে তার মহিমা ও আকর্ষণকে উপেক্ষা করতে পারেননা পৃথিবীর কোনও প্রান্তের মানুষই। এই হিরে যখন খনি থেকে উত্তোলন করা হয় তখন তা আকরিক আকারে থাকে।

তারপর নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে ঝলমলে রত্ন বেরিয়ে আসে তার রং সম্বন্ধে মোটামুটি সকলের একটা সাধারণ ধারনা আছে। অনেকেই বলবেন হিরে তো স্বচ্ছ হয়। কিন্তু পৃথিবীতে নানা রংয়ের হিরে পাওয়া যায়।

পৃথিবীতে রংয়ের ভিত্তিতে ১২ রকম রংয়ের হিরে পাওয়া যায়। যাকে হিরের বেস কালার বলা হয়। যার মধ্যে রয়েছে হলুদ, লাল, কমলা, নীল, গোলাপি, সবুজ, খয়েরি, বেগুনি, খয়েরি ও বেগুনি নীল।

এছাড়াও ২টি রংয়ের হিরে পাওয়া যায়। একটি সাদা ও অন্যটি কালো। তবে রংয়ের তীব্রতা অনুযায়ী প্রতি রংয়ের হিরের আবার ৯টি করে ভাগ হয়।

হালকা থেকে গাঢ় রংয়ের ওপর সেই ভাগ নির্ভর করে থাকে। আবার হালকা হলুদ রংয়ের হিরে হয়না। লাল হিরেও হালকা রংয়ের পাওয়া যায়না।

যখন এই রঙিন হিরে কাটা হয় তখন কিন্তু তার উজ্জ্বলতার চেয়েও তার রংকে বেশি গুরুত্ব প্রদান করা হয়। তাই নানা আকারে এই রঙিন হিরে কাটা হয়ে থাকে।

সব মিলিয়ে হিরে মানেই কিন্তু স্বচ্ছ ঝলমলে রত্নটি নয়, বরং নানা রংয়ের হিরেই খনি থেকে পাওয়া যায়। যা অলঙ্কার তৈরিতে ব্যবহারও হয়।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026