Health

কিসের জন্য বিশ্বজুড়ে বাড়ছে ডায়াবেটিস, কি খেলে কম থাকবে

একটি নতুন গবেষণা এমন কিছু তথ্য সামনে এনেছে যা অনেককে অবাক করে দিয়েছে। কেন বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগী বেড়ে চলেছে তার কারণ জানালেন গবেষকেরা।

ডায়াবেটিস বিশ্বজুড়ে এক মহামারির আকার নিয়েছে। হুহু করে বাড়ছে এই সমস্যা। টাইপ ১ এবং টাইপ ২, দুধরনের ডায়াবেটিসই ভয়ংকর হয়ে উঠছে। কিন্তু কেন এভাবে মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন? কোথায় ভুলটা হচ্ছে?

মার্কিন যুক্তরাষ্ট্রের টাফ্টস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা জানাচ্ছে, ভাত, আটা এবং প্রক্রিয়াজাত লাল মাংস বা রেড মিট অত্যধিক পরিমাণে খাওয়া ডায়াবেটিসকে এভাবে বিশ্বজুড়ে হুহু করে ছড়িয়ে পড়তে সাহায্য করছে।

অনেকের মনে হতেই পারে ভাত বা আটার রুটি এসব তো খেতেই হবে! নাহলে খাব কি? গবেষকেরা জানাচ্ছেন, ভাত বা আটার খাবার বেশি না খেয়ে বরং হোল গ্রেনস বলে পরিচিত খাবার খেতে হবে।

যে তালিকায় রয়েছে, ভুট্টা, জোয়ার, বাজরা, রাগি, ডালিয়া, বার্লি, ব্ল্যাক রাইস, ব্রাউন রাইস, ওটস ইত্যাদি। এসব খাবার পরিমাণে বেশি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে।

সেইসঙ্গে খেতে হবে কাঠবাদাম, আখরোট জাতীয় খাবার। এরসঙ্গে খেতে হবে প্রচুর পরিমাণে সবজি। গবেষকেরা জানাচ্ছেন, সামান্য কার্বোহাইড্রেট জাতীয় খাবার সারাদিনে খেলে ডায়াবেটিসের সমস্যা বাড়বে। তাই এসব খাবার বাড়াতেই হবে।

১৯৯০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৮৪টি দেশের খাবারের ধরণ বিশ্লেষণ করে গবেষকেরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ভুল খাদ্যাভ্যাসই ডায়াবেটিসের বাড়বাড়ন্তের অন্যতম কারণ।

গবেষকরা এটাও মনে করিয়ে দিয়েছেন যে ডায়াবেটিস নিজে যেমন এক ভয়ংকর শারীরিক সমস্যা, তেমনই তা হৃদরোগ, অন্ধত্ব, কিডনি নষ্ট হয়ে যাওয়া, স্নায়ু নষ্ট হওয়ার মত অসুখকে প্রাণঘাতী পর্যায়ে নিয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026