Health

ডায়াবেটিসে লাগাম দিতে ম্যাজিক দেখাচ্ছে এই সুখের চুমুক

ডায়াবেটিস ক্রমশ বিশ্বজুড়ে চিন্তার অন্য নাম হয়ে উঠেছে। বিশ্বজুড়ে বাড়ছে ডায়াবেটিসের সমস্যা। তাই দরকার হাতের কাছে থাকা এর প্রাকৃতিক নিরাময়।

ডায়াবেটিস বা মধুমেহ রোগ, যাকে সাধারণ মানুষ সুগার হওয়া বলে থাকেন। সেই রোগ কিন্তু ক্রমশ বিশ্বে তার ডালপালা প্রশস্ত করছে। প্রতিদিন ডায়াবেটিস রোগী বেড়ে চলেছে। বিশ্বজুড়ে আরও বড় চিন্তার কারণ হয়েছে টাইপ ২ ডায়াবেটিস।

ভারতেও হুহু করে ডায়াবেটিস রোগী বাড়ছে। এই পরিস্থিতিতে ওষুধের পাশাপাশি হাতের কাছেই থাকা এমন কিছু খাবার বা পানীয় দরকার যা ডায়াবেটিসে লাগাম দিতে পারে।

ডায়াবেটিসে লাগাম দিতে প্রতিদিন নিয়ম করে হাঁটা, মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলা, চিকিৎসকের পরামর্শমত খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম এসব তো আছেই, সেইসঙ্গে একটি গবেষণা বলছে গ্রিনটি ডায়াবেটিসে লাগাম দিতে দারুণ উপযোগী।

সাধারণত কোমর বা পেটের মেদ ঝরাতে গ্রিনটি অনেকেই পান করেন। তাছাড়া গ্রিনটিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডান্ট। রয়েছে ভিটামিন, কার্বোহাইড্রেট, মিনারেল, প্রোটিন এবং পলিফেনল।

এই পলিফেনল ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই করে। ক্যামেলিয়া সিনেনসিস-এর পাতা থেকে গ্রিনটি তৈরি হয়। যা পান করার প্রচলন এশিয়ার বিভিন্ন দেশে অনেকদিন ধরেই রয়েছে।

এই গ্রিনটি-র ওষধিগুণ বহুল পরিচিত। এর ইতিহাস এর ওষধিগুণের জন্য সমৃদ্ধ। সেই গ্রিনটি যে ডায়াবেটিসেও কার্যকরী তা এবার প্রমাণ করলেন গবেষকেরা।

বহু মানুষের ওপর পরীক্ষামূলক প্রয়োগের পরই এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকেরা। সেক্ষেত্রে যাঁরা সুগারের সমস্যায় ভুগছেন তাঁরা নিয়মিত গ্রিনটি পান করলে উপকার পাবেন বলেই দাবি করছে গবেষণা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026