আগামী ২০ জুলাই দেশ জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুরের প্রথম সিনেমা ‘ধড়ক’। তারই ট্রেলার মুক্তি পেল এদিন। আর ট্রেলার সামনে আসতেই তা দেখতে ইন্টারনেটে হুড়োহুড়ি পড়ে যায়। রাজস্থানের প্রেক্ষাপটে তৈরি এই সিনেমা মূলত প্রেম কাহিনি। সদ্য যৌবনে পা রাখা ২ জনের প্রেম। যেটুকু ট্রেলার থেকে বোঝা গেছে তাতে সিনেমায় ট্যুইস্ট আছে। গল্পে মোচড় আছে। নিশ্চিন্ত মিষ্টি প্রেম কাহিনিতে হঠাৎ আসা ঝড় আছে।
ট্রেলারে জাহ্নবী কাপুর ও ঈশান খট্টরের ফ্রেশ লুক বেশ ভাল। তাদের নিষ্পাপ প্রেম অবশ্যই মন ভাল করে দিতে পারে। আশুতোষ রাণাকে এই সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যাবে। শ্রীদেবীর মেয়ের ডেবিউ দেখতে আপাতত উন্মুখ গোটা দেশ।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…