Entertainment

বিয়ের কার্ড পোস্ট করলেন দেব

ঝকঝকে একটা বিয়ের কার্ড। কার্ডের সামনেটা বলাই ভাল। কারণ ভিতরে কি আছে তা জানা যায়নি। কারণ ওটুকুই পোস্ট হয়েছে ইন্সটাগ্রামে। তবে এটা পরিস্কার যে একটা বিয়ের কার্ড। কার বিয়ে? না সেকথা পরিস্কার করা হয়নি। তবে সাংসদ তথা বাংলা সিনেমা জগতের জনপ্রিয় তারকা দেব যখন পোস্ট করেছেন তখন বিয়ে হয়তো তাঁরই। পাত্রী কে? না সেকথাও পরিস্কার করা হয়নি। তবে জল্পনা তুঙ্গে যে দেব বিয়ে করছেন অভিনেত্রী রুক্মিণীকে। রুক্মিণীর সঙ্গে দেবের প্রেমের কথা অনেকেরই জানা। তাহলে অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন দেব?

এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কারণ দেব তাঁর ইন্সটাগ্রামে বিয়ের কার্ডটাই পোস্ট করেছেন। কার্ডের মধ্যে কী আছে তা পোস্ট করেননি। এমনও প্রশ্ন উঠছে আদৌ কী কার্ডের মধ্যে বলে কিছু আছে? হতে পারে এটা তাঁর কোনও সিনেমার পোস্টার। একদম টিজারের মত ব্যবহার হয়েছে কার্ডটা। কারণ কার্ডের ওপর লেখা শুভবিবাহ। আর শুভবিবাহ কোনও সিনেমার নাম হতেই পারে।

দেব বিয়ে করছেন, এমন একটা কথা হাওয়া ভেসে বেড়াচ্ছিল অনেকদিন ধরেই। এমনও হতে পারে যে দেব সেই খবরই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। বিবাহিত তকমা পেতে চলেছেন দেব অধিকারী। আবার এটাও হতে পারে যে যেহেতু তাঁর বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে তাই সেই জল্পনাকে উস্কে দিয়ে চর্চায় আসা। যাতে তাঁর সিনেমাটি মুক্তির আগেই যথেষ্ট প্রচার পেয়ে যায়। এখন সময়ই বলবে দেব বিয়ে করছেন, নাকি এটা নিছক একটা সিনেমার নাম।

News Desk

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

বৃষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মিথুন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026