Entertainment

এতদিনে সামনে এল দেব আনন্দের প্রিয় খাবারের নাম

বলিউডে নিজের একটা যুগ সৃষ্টি করা দেব আনন্দের পছন্দের খাবার অনেকেরই অজানা। সেটা কি, এবার প্রকাশ করলেন সে সময়ের এক বিখ্যাত রন্ধনশিল্পী।

দেব আনন্দ নামটার সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার পড়েনা। বলিউডে তিনি তাঁর নিজের একটা যুগ তৈরি করেছিলেন। এত হিট সিনেমা তিনি বলিউডকে উপহার দিয়েছেন যে আজও তাঁকে সম্ভ্রমের সঙ্গে স্মরণ করা হয়। সেই দেব আনন্দের কথা বলতে গিয়ে সে সময়ে তাজ হোটেলের প্রধান শেফ যে কথা জানালেন তা বেশ অবাক করা।

তিনি দেব আনন্দের অন্ধ ভক্ত ছিলেন। একদিন সাহস করে দেব আনন্দকে ফোন করে তিনি একদিনের জন্য তাঁর সঙ্গে দেব আনন্দকে ডিনার করতে অনুরোধ করেন। যে আমন্ত্রণ গ্রহণ করেছিলেন দেব আনন্দ। যা ওই শেফের জন্য অবিশ্বাস্য ছিল।

খেতে বসে সেদিন দেব আনন্দ এমনভাবে তাঁর সঙ্গে কথা বলেছিলেন যে তাঁর মনে হয়েছিল দেব আনন্দ তাঁর কতদিনের চেনা। দেব আনন্দকে তিনি জিজ্ঞেস করেছিলেন তাঁর প্রিয় খাবার কি?

উত্তরে দেব আনন্দ জানান, তিনি পাঞ্জাবি। তাই মায়ের হাতের ডাল ছোলাই তাঁর সবচেয়ে পছন্দের। তিনি যখন ছোট ছিলেন তখন তাঁকে সামনে বসিয়ে খাওয়াতেন তাঁর মা।

ইউরোপে গেলে যখন দেব আনন্দকে প্রচুর সি ফুড ও ডেজার্ট সাজিয়ে দেওয়া হত তখনও কিন্তু দেব আনন্দের মন পড়ে থাকত ডাল ছোলা, ঘিয়ে ভাজা পরোটা আর লস্যিতে।

ওই শেফের মতে, এত ঘিয়ে ভাজা পরোটা খেয়েও দেব আনন্দ যে কেমন করে নিজের সেই চিরসবুজ রূপ ধরে রেখেছিলেন সেটাই আশ্চর্যের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026