শিশু, প্রতীকী ছবি
পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। এটা গোটা পরিবারেই খুশি বয়ে আনে। অনেক ক্ষেত্রেই সন্তানের জন্মের আগে থেকে হবু পিতামাতা থেকে পরিবারের অন্য সদস্যরা নতুন সদস্যের নাম কি হবে তা নিয়ে আলোচনা করতে থাকেন।
অনেকে নিজের মত করে নাম প্রস্তাবও করেন। ছেলে হলে কি নাম হবে, মেয়ে হলে কি নাম হবে, এসব আগে থেকেই স্থির করার কাজ চলতে থাকে। সন্তানের নাম অবশ্যই তার বাবা মা থেকে পরিবারের ইচ্ছায় হয়।
কিন্তু বিশ্বের একটিমাত্র দেশে থাকলে সেটা হবেনা। বাবা মা ইচ্ছা মত নাম দিতে পারবেননা। কেবল সরকার অনুমোদিত নাম থেকেই তাঁদের নামকরণ করতে হবে।
সরকার নামের তালিকা তৈরি রেখেছে। সেখানে ৭ হাজার নাম রয়েছে। এই ৭ হাজার নামের থেকেই বেছে নিতে হবে নিজের কন্যা বা পুত্র সন্তানের নাম। এর বাইরে কোনও নাম অনুমোদন পায়না ডেনমার্কে।
ডেনমার্ক সরকার নাম বেঁধে দিয়েছে। তার থেকেই নাম রাখতে হবে। এমনকি সরকার অনুমোদিত নামের বানানই ব্যবহার করা হবে। নামের বানানে কোনও নতুনত্বও দেখানো যাবেনা।
তার মানে কি ডেনমার্কে কেউ চাইলে অন্য কোনও নাম দিতে পারবেননা? যদি কেউ এই ৭ হাজার নামের বাইরে কোনও নাম রাখতে চান তাহলে তাঁকে অনুমোদনের জন্য সরকারের কাছে আবেদন জানাতে হবে। আবেদন জানালেই যে তাতে সরকার হ্যাঁ করবে এমনটা কিন্তু নয়। সরকার না করেও দিতে পারে।
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…