Health

খাবার ইচ্ছা দমাতে কেবল একটি ছবি দেখলেই হবে, জানেন কোন ছবি

বেশি খাওয়া মোটেও শরীরের জন্য ভাল নয়। গবেষকদের দাবি এই বেশি খাওয়ার ইচ্ছা দমন করে দিতে পারে কেবল একটি ছবি। দরকার কেবল সেদিকে কয়েকবার দেখে নেওয়া।

বেশি খাওয়া বা অতিরিক্ত খাওয়া মানেই শরীরে নানা সমস্যার জন্ম হওয়া। মোটা হয়ে যাওয়ার সমস্যা তো আছেই, তাছাড়া হজম ক্ষমতার সমস্যা, অন্যান্য রোগ ডেকে আনতে পারে মানুষের বেশি খাওয়ার ইচ্ছা।

তাহলে সেটা দমন করবেন কীভাবে? তবে কি ওষুধের হাত ধরতে হবে? ডেনমার্কের আরহাস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা কিন্তু জানাচ্ছেন, বেশি খাওয়ার ইচ্ছা দমন করতে রয়েছে একটি অতি সহজ উপায়।

এ জন্য কোনও খরচ নেই, ওষুধ খাওয়া নেই। কেবল একটি জিনিসের দিকে কয়েকবার তাকাতে হবে। কোন জিনিস তাও জানিয়ে দিয়েছেন গবেষকেরা।

গবেষকদের দাবি, যদি একটি কোনও খাবার বারবার খেতে ইচ্ছা করে। একটা আসক্তি তৈরি হয়। আর লোভ সামাল দিতে না পেরে কেউ বারবার সেই খাবার খেতে থাকেন বা অনেক বেশি খেতে শুরু করেন, তাহলে তা প্রশমিত করতে তাঁকে একটি ছবির দিকে দেখতে হবে।

ছবিটি অবশ্য যে কোনও ছবি হলে হবেনা। ছবিটি হতে হবে সেই খাবারটির যে খাবারটি থেকে তিনি দূরে থাকতে পারছেন না।

সেই খাবারটি বারবার না খেয়ে ওই ব্যক্তিকে খাবারটির ছবির দিকে বারবার দেখতে হবে। এমন করে অন্তত ৩০ বার ওই ছবিটির দিকে বারবার দেখলে সেই খাবারটি খাওয়ার ইচ্ছা অনেকটাই কমে যাবে।

এতে মস্তিষ্কে একটা প্রভাব পড়বে। যা ওই মানুষটিকে বিশ্বাস করাবে তাঁর খাওয়া হয়ে গেছে। তাঁর পেট ভর্তি। আর খাবেন না।

গবেষকেরা জানাচ্ছেন, এটা শুনে অবাক লাগতে পারে যে খাবারের ছবি দেখলে খাওয়ার ইচ্ছা চলে যাবে। কিন্তু সেটাই সত্যি। মস্তিষ্কের সঙ্গে খাবার ইচ্ছার একটা যোগ রয়েছে বলেই দাবি করেছেন গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026