বর্ষা নামতেই শহরে ফের থাবা বসাল ডেঙ্গি। ডেঙ্গিতে প্রাণ গেল ২ পড়ুয়ার। ২ জনেই সল্টলেকের ভারতীয় বিদ্যাভবনের প্রাথমিক বিভাগের পড়ুয়া। মৃত্যুর জেরে স্কুলের অপরিচ্ছন্নতাকেই দায়ী করেছেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ স্কুলে অস্বাস্থ্যকর পরিবেশ থাকলেও সে ব্যাপারে উদাসীন স্কুল কর্তৃপক্ষ। অবস্থা বিবেচনা করে স্কুলের প্রাথমিক বিভাগে ১ সপ্তাহের ছুটি ঘোষণা করেছেন স্কুল কর্তৃপক্ষ। অসুস্থ অবস্থায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্রী দমদমের বাসিন্দা পূর্বিতা হাজরা। রবিবার তার হাসপাতালেই মৃত্যু হয়। ওই একই দিনে ডেঙ্গিতে মৃত্যু হয় ওই স্কুলেরই প্রাথমিকের ছাত্র সল্টলেকের বাসিন্দা বিবস্বান গুহঠাকুরতার। এরপর সোমবার স্কুল খুলতেই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অভিভবাকরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…