জাঁকিয়ে বসছে ডেঙ্গির থাবা

২ স্কুল পড়ুয়ার পর এবার ডেঙ্গির শিকার হলেন ২ মহিলা। ১ জন বাঙুরের। অন্যজন বাগুইআটির। বাঙ্গুরের বাসিন্দা বছর ৪৫-এর শিলা সিকদার বেশ কিছুদিন ধরেই অসুস্থ। তাঁকে বাইপাসের ধারে ১টি হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। সেখানেই রবিবার তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কারণ ডেঙ্গি। অন্যদিকে বাগুইআটির বছর ৩০-এর পম্পা ভট্টাচার্য গত তিন সপ্তাহ ধরে জ্বরে কাবু। শেষমেশ তাঁকে ভর্তি করা হয় বাইপাসের ধারের ১টি হাসপাতালে। সেখানেই রবিবার তাঁর মৃত্যু হয়। এখানেও মৃত্যু কারণ ডেঙ্গি।

বর্ষার সঙ্গে সঙ্গে ডেঙ্গির প্রকোপ নতুন নয়। কিন্তু এবার নাকি ডেঙ্গি তার চরিত্র অনেকটাই বদলেছে। আরও ভয়ংকর হয়ে উঠেছে তার আক্রমণ। প্রথম দিকে সব উপসর্গ ধরা পরছে না। ফলে আমজনতা সাধারণ ভাইরাল জ্বর বলে ভুল ভাবছেন। চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন জ্বর হলে কোন প্যারাসিটামল খেয়ে বাড়িতে ডাক্তারি না করে সোজা চিকিৎসকের পরামর্শ নেওয়া। তাছাড়া পরিস্কার জল সাতদিন জমা থাকলেই সেখানে ডেঙ্গির মশার বংশবৃদ্ধি হয়। তাই সেদিকে নজর রাখা। মন কি বাতে প্রধানমন্ত্রী পর্যন্ত এসব জমা জল ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে শহরে ডেঙ্গির প্রকোপ বাড়ায় চিন্তিত নবান্ন। ডেঙ্গি মোকাবিলায় মঙ্গলবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026