Entertainment

বিছানায় কার সাথে প্রতিটা রাত কাটান, অকপটে বলে দিলেন বিখ্যাত অভিনেত্রী

বিছানায় কার সাথে রাত কাটে তাঁর। সেকথা খোলাখুলি বলে দিলেন বিখ্যাত অভিনেত্রী ডেমি মুর। একটি সাক্ষাৎকারে সব কথা বলেন তিনি।

তিনি হলিউডে একটা সময় একটা যুগ তৈরি করেছিলেন। ডেমি মুরকে চিনতেন না বিশ্বে এমন মানুষের সংখ্যা কমই ছিল। তাঁর সিনেমা মানেই সুপারহিট। সেই স্ট্রিপটিজ খ্যাত ডেমি মুর একটি সাক্ষাৎকারে অকপটে জানালেন তিনি কার সঙ্গে রাত কাটান।

এখনও প্রতি রাত তাঁর কার সঙ্গে বিছানায় কাটে। ডেমি মুরের তৃতীয় বিবাহবিচ্ছেদ হয় ২০১৩ সালে। তারপর থেকে তিনি আর বিয়ে করেননি। স্বামীর সঙ্গে যে রাত কাটে না তা তো পরিস্কার। তাহলে কে?

ডেমি মুর জানান, রাতে শোয়ার আগে তাঁকে বিছানা রেডি করতে হয়। যার সঙ্গে শোবেন তার জন্য বালিশটাও তাঁকে সাজিয়ে দিতে হয়। গায়ের ঢাকা রাখতে হয়। তারপর সে এসে সেই বিছানায় শুয়ে পড়ে। সব সময় যে একা সেই থাকে তা নয়। একাধিক জনও হাজির হয় বিছানায়। শুয়ে পড়ে ডেমি মুরের সঙ্গে।

ডেমি যে অনেক আগে থেকেই কুকুর প্রেমী তা সিনেমা জগতের প্রায় সকলের জানা। এখন এই ষাটোর্ধ বয়সে তাঁর রাত কাটে তাঁর পোষ্যদের সঙ্গে। ছোট চেহারার কুকুরদের জন্য তাঁর ২টি খাট আলাদা করা আছে। সেখানেই তারা শোয়।

আর ডেমির সঙ্গে শোয় তাঁর এক পোষ্য। অনেক সময় একাধিক পোষ্য সারমেয় তাঁর সঙ্গে রাতে এক বিছানায় ঘুমোয়। তাদের নিয়েই রাত কাটে তাঁর। অনেক সময় তাদের পরিচর্যাও করতে হয় রাতে।

ডেমি জানান, রাতে তাঁর শোওয়ার ঘরের ভিডিও করলে সকলে দেখতে পাবেন কেমন করে পোষ্যদের সঙ্গে এক বিছানায় তাঁর রাত কাটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026