ফাইল : দিল্লি হাইকোর্ট, ছবি - আইএএনএস
নয়াদিল্লি : উপসর্গহীন হলে কারও করোনা পরীক্ষা হবে না। সহজ কথায় অ্যাসিম্পটোমেটিকদের করোনা পরীক্ষার দরকার নেই। দিল্লি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল ২ বছরের একটি ছোট্ট ছেলে। তার বাবার সাহায্যে সে এই অভিযোগ করেছে। তার দাবি, সে একটি একান্নবর্তী পরিবারে থাকে। পরিবারের অনেক সদস্যই এখন আনলক পর্বে রাস্তায় বার হচ্ছেন। কাজে যাচ্ছেন। তাঁদের কেউ যদি উপসর্গহীন হয়ে করোনা সংক্রমিত হন তাহলে তার ঝুঁকি থাকছে ওই সদস্যের থেকে সংক্রমিত হওয়ার।
ওই শিশুটি জানিয়েছে, এই উপসর্গহীনদের থেকে তার মত অনেক শিশুর সংক্রমণের ঝুঁকি থেকে যাচ্ছে। ওই শিশুটির আবেদনের শুনানি রয়েছে বুধবার ১০ জুন। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডিএন পাটিল ও বিচারপতি প্রতীক জালান-এর ডিভিশন বেঞ্চে এই আবেদনের শুনানি হবে। ওই ছেলেটি চাইছে উপসর্গহীনদের ক্ষেত্রেও করোনা পরীক্ষা চালু হোক।
করোনা মোকাবিলাকে জোরদার করতে ওই শিশুটি চাইছে ফিরিয়ে আনা হোক উপসর্গহীনদের পরীক্ষা। তাতে দিল্লিতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়াও কিছুটা রোধ করা যেতে পারে। ২ বছরের ওই ছোট্ট ছেলেটি আবেদনে জানিয়েছে, উপসর্গ যাঁদের রয়েছে, তাঁদের কোয়ারেন্টিন করা হচ্ছে, অথচ যাঁরা উপসর্গহীন হয়ে ঘুরছেন তাঁরা কিন্তু করোনা ছড়াচ্ছেন। শিশু ও বৃদ্ধদের সবচেয়ে বেশি তাঁদের থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…