ফাইল : দিল্লি হাইকোর্ট, ছবি - আইএএনএস
ভীমা-কোরেগাঁও মামলায় বড় ধাক্কা খেল পুনে পুলিশ। এই মামলায় পুনে পুলিশ গ্রেফতার করেছিল মানবাধিকার কর্মী গৌতম নওলখাকে। কিন্তু সোমবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল গৌতম নওলখাকে এতদিন আটকে রাখা আইনের চোখে কখনই গ্রহণযোগ্য নয়। গৌতম নওলখাকে মুক্তির নির্দেশ দেয় আদালত। যদিও আগামী দিনে চাইলে পুনে পুলিশ এই ঘটনায় আলাদা করে মামলা রুজু করতে পারে বলেও জানিয়ে দিয়েছে আদালত।
মাওবাদীদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নওলখা সহ ৫ মানবাধিকার কর্মীকে গত ২৮ অগাস্ট দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করে পুলিশ। দিল্লি থেকে গ্রেফতার হন নওলখা। তাঁকে নিম্ন আদালতে হাজির করা হলে আদালত নওলখাকে পুনের আদালতের সামনে হাজির করার আবেদনে সবুজ সংকেত দেয়। এদিকে গত ২৯ সেপ্টেম্বর ওই ৫ মানবাধিকার কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আবেদন নাকচ করে দেয় সুপ্রিম কোর্ট।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…