National

আদালতে গেল বাটার চিকেন আর ডালের রান্না

আদালত মানেই তো আইনি লড়াই। এবার সেই আইনি লড়াই বেশ সুস্বাদুও হয়ে গেল। আদালতে গেল বাটার চিকেন আর ডাল মাখানি।

ভারতের এক এক প্রান্তে গেলে এক এক রকম রান্না বিখ্যাত। তার স্বাদ আলাদা। আবার সুস্বাদুও। ভারতীয়দের রসনা বিলাস পৃথিবী বিখ্যাত। সেই তালিকায় অবশ্যই রয়েছে বাটার চিকেন বা ডাল মাখানির মত রান্না। এখন নানা রেস্তোরাঁর দৌলতে এ ২টির স্বাদ বাঙালিদের কাছেও যথেষ্ট পরিচিত।

আর এ ২টি পদই যে জিভে জল এনে দিতে পারে তা নিয়ে খুব একটা কেউ দ্বিমত হবেন না। এখন এই বাটার চিকেন আর ডাল মাখানি পৌঁছে গেছে খাবার প্লেট ছেড়ে আদালতে।

দিল্লি হাইকোর্টে এক আজব মামলা দায়ের হয়েছে। দিল্লিরই ২টি রেস্তোরাঁ মোতি মহল আর দরিয়াগঞ্জ রেস্তোরাঁ এই বাটার চিকেন আর ডাল মাখানি নিয়ে টানাটানি শুরু করেছে।

২টি রেস্তোরাঁই দাবি করে তারাই এই ২টি পদের আবিষ্কারক। মোতি মহল দাবি করেছে তারা দরিয়াগঞ্জ এলাকায় তাদের প্রথম রেস্তোরাঁ খুলেছিল। সেই সূত্রকে অসাধুভাবে কাজে লাগাচ্ছে দরিয়াগঞ্জ রেস্তোরাঁ।

তারা অন্যায়ভাবে মোতি মহলের সঙ্গে তাদের সঙ্গতের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। দাবি করছে তারা বাটার চিকেন ও ডাল মাখানির আবিষ্কারক।

ফাইল : দিল্লি হাইকোর্ট, ছবি – আইএএনএস

মোতি মহল দাবি করে তাদের প্রতিষ্ঠাতা প্রয়াত কুন্দন লাল গুজরাল দেশভাগের সময় ভারতে চলে আসেন। তিনি এই বাটার চিকেন ও ডাল মাখানির আবিষ্কারক।

এখন দরিয়াগঞ্জ রেস্তোরাঁও দাবি করছে তারা এই ২টি পদই তৈরি করেছে। আদালত দারিয়াগঞ্জ রেস্তোরাঁর কাছে এ বিষয়ে লিখিত জবাব চেয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026